National Special News Special Reports

বারাণসীতে মোদির গাড়ির উপরে উড়ে এল কি? প্রশ্ন নিরাপত্তা নিয়ে 

0
(0)

খবর লাইভ : মঙ্গলবার বারাণসীতে মোদির বুলেট প্রতিরোধী গাড়ির উপরে উড়ে এসে পড়ছে একটি বস্তু। নেটাগরিকদের একাংশের মতে, বস্তুটি আর কিছু নয়, হাওয়াই চপ্পল। খবর লাইভ এর সত্যতা যাচাই করে নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোদির কনভয় সে সময় বারাণসীর দশাশ্বমেধ ঘাটের দিক থেকে কেভি মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। সেই সময়ই তাঁর গাড়ি লক্ষ্য করে উড়ে আসে একটি বস্তু। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঠিক ১৯ সেকেন্ডের মাথায় মোদির বুলেট প্রতিরোধী গাড়ির বনেটের উপর একটি জিনিস উড়ে এসে পড়ছে। এক নিরাপত্তা আধিকারিক দ্রুত সেই বস্তুটি সরিয়ে দিচ্ছেন।

বস্তুটি যা-ই হোক, এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় যে গলদ ধরা পড়েছে, তা স্পষ্ট।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *