International Special News Special Reports

প্রবল গরমে সৌদি আরবে ৬০০ হজযাত্রীর মৃত্যু, ৬৮ জন ভারতীয় নাগরিক

0
(0)

খবর লাইভ : প্রবল গরমে সৌদি আরবে হজযাত্রীদের মৃত্যুর ঘটনা বাড়ছে। বৃহস্পতিবার সেখানকার এক কূটনৈতিক আধিকারিক জানিয়েছেন, চলতি বছরে হজ করতে গিয়ে মৃতের সংখ্যা পেরোল ৬০০ জন যাত্রীর। তাঁদের মধ্যে ৬৮ জন ভারতীয় নাগরিক।

ইতিমধ্যে সৌদি সরকারের তরফে মৃতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই মিশরের নাগরিক। এছাড়াও জর্ডনের বহু নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সৌদি আরবের আল-মুইয়াসেম এলাকার একটি মর্গে মৃতদেহ রাখার ব্যবস্থা করা হয়েছে।গতবছর মোট ২৪০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছিল। চলতি বছরে ইতিমধ্যে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। সেখানকার হাসপাতালগুলির তরফে জানানো হয়েছে, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে অধিকাংশই হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

সৌদি সরকারের তরফে দেওয়া তথ্যে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১৮ লাখ মানুষ চলতি বছরে হজে গিয়েছেন। তার মধ্যে বিদেশ থেকে গিয়েছেন প্রায় ১২ লাখ হজযাত্রী। অসুস্থ সকলের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে।ইতিমধ্যে সৌদি সরকারের তরফে মৃতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই মিশরের নাগরিক। এছাড়াও জর্ডনের বহু নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

গতবছর মোট ২৪০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছিল। চলতি বছরে ইতিমধ্যে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। সেখানকার হাসপাতালগুলির তরফে জানানো হয়েছে, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে অধিকাংশই হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

সৌদি সরকারের তরফে দেওয়া তথ্যে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১৮ লাখ মানুষ চলতি বছরে হজে গিয়েছেন। তার মধ্যে বিদেশ থেকে গিয়েছেন প্রায় ১২ লাখ হজযাত্রী। অসুস্থ সকলের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *