Special News Special Reports State

শহর ও শহরতলিতে শুরু স্বস্তির বৃষ্টি

0
(0)

খবর লাইভ : আগামী দু’তিন ঘণ্টার মধ্যে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং তার লাগোয়া এলাকায় বজ্রপাত-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বৃষ্টি হলেই তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। বৃষ্টি না হলেও তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে শহরে। বুধবার হাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণে বর্ষার ‘কাঁটা’ আসলে অক্ষরেখা। যা এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে নেই। শেষ পর্যন্ত সরছে সেই ‘কাঁটা’।

আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে রোদ উঠলেই বাড়বে অস্বস্তি । আজ থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন এখনও পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ০.৩ মিমি বৃষ্টি ৷

কলকাতায় ধীর গতিতে চলছে গাড়ি। কোনও কোনও রাস্তায় জল জমেছে সামান্য। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়।উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গে আর উত্তরে থাকছে নিম্নচাপ অক্ষরেখার প্রভাব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *