National Special News Special Reports

টানা বৃষ্টিতে কালিম্পং লিকুভিরে ধস,ব্যাহত বাংলা সিকিম লাইফ লাইন

0
(0)

খবর লাইভ : প্রাকৃতিক দুর্যোগের জেরে ফের বিপর্যস্ত দার্জিলিং- কালিম্পং। মঙ্গলবার সকালে লিকুভিরে ধস নামায় বাংলা সিকিম লাইফ লাইনে যান পরিষেবা ব্যাহত হয়েছে। পাশাপাশি পেডংয়ের রেশিখোলা চেকপোস্টের কাছে ভারী ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। ইতিমধ্যে এই ১০ নাম্বার জাতীয় সড়কে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। আপাতত শিলিগুড়ি কালিম্পং এবং শিলিগুড়ি সিকিম রুটে যাতায়াত বন্ধ ।

দশ নাম্বার জাতীয় সড়কে ধস নামায় বিচ্ছিন্ন বাংলা সিকিম যোগাযোগ ব্যবস্থা। শিলিগুড়ি সেবক, ডুয়ার্স, লাভা, আলগরা হয়ে কালিম্পং যাওয়া যাচ্ছে । আবার অন্যদিকে কালিম্পং থেকে মংসং, রংপো হয়ে ঘুরপথে গ্যাংটক যেতে হচ্ছে। বর্ডার রোড অর্গানাইজেশন এখনো পর্যন্ত ৫০০জনকে উদ্ধার করতে পেরেছে বলে খবর। এখনও পর্যন্ত জানা যাচ্ছে মঙ্গন থেকে গ্যাংটক যাওয়ার রাকডং-তিনটেক রাস্তা বন্ধ রয়েছে। তবে ফোডোং দিয়ে ছোট গাড়ি চলাচল করছে। মুনসিথাংয়ে ধসের কারণে লাচেন থেকে চুংথাং যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে।থেং টানেল ও লাঙ্গথেঝোলায় ধসের কারণে মঙ্গন থেকে টুং হয়ে চুংথাং যাওয়ার নাগা পাসও আপাতত বন্ধ। তবে চুংথাং থেকে লাচুং এবং লাচুং থেকে জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা খোলা রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *