Entertainment National Special News Special Reports

সুশান্ত মামলায় ‘নিশ্চিন্ত’ রিয়া! ভোলবদল সিবিআইয়ের 

0
(0)

খবর লাইভ : ২০২০-র ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের  মৃত্যু হয়। খুব অল্প সময়ের মধ্যেই সুপারস্টার তকমা পেয়েছিলেন সুশান্ত। অভিনেতার মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং সুশান্তের  বান্ধবী রিয়ার  বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এনে মামলা দায়ের করেন। নায়িকা জামিনের আবেদন করায় ২০২০ সালের অক্টোবরে অভিনেতা সম্পর্কিত মাদক মামলায় তাঁর বিরোধিতা করেছিল সিবিআই । এবার তা প্রত্যাহার করে নেওয়া হল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন- এর তরফে।

তরুণ অভিনেতা সুশান্তের মৃত্যুর মাসখানেকের মধ্যেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো  অভিনেতার মৃত্যুর সঙ্গে যুক্ত মাদক মামলায় রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে। রিয়ার জামিনের বিরোধিতা করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।এদিন তা প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি সংস্থা জানিয়েছে, বম্বে হাইকোর্টের ব্যাখ্যা অনুসারে এনডিপিএস আইনের ধারা ২৭এ অনুসারে একটি উপষুক্ত সময়ের জন্য চ্যালেঞ্জটি তুলে রাখা হল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *