খবর লাইভ : শনিবার ফ্লোরিডায় ভারত-কানাডা ম্যাচ ভেস্তে গিয়েছে। পয়েন্ট ভাগ হয়ে গিয়েছে দুই দলের মধ্যে। তার পরেই কানাডার সাজঘরে যান দ্রাবিড়। উদ্বুদ্ধ করেন কানাডার ক্রিকেটারদের। দ্রাবিড় বলেন, “এই প্রতিযোগিতায় তোমাদের অবদান অস্বীকার করা যাবে না। আমরা সকলে জানি খেলার জন্য কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে তোমাদের। এটা সহজ নয়।”
আরও পড়ুনঃ মির্জা গালিব স্ট্রিটে গুলি কাণ্ডে ধৃত চার , অধরা মূল অভিযুক্ত!
দ্রাবিড়কে কানাডা দলের পক্ষ থেকে একটি জার্সি উপহার দেওয়া হয়। তাতে সেই দলের সকলে সই করেন।
গ্রুপ পর্বে ভারতের খেলা শেষ। সুপার ৮-এ পৌঁছে গিয়েছে তারা। সেই গ্রুপ থেকে আমেরিকাও পরের পর্বে গিয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল কানাডা। কিন্তু আমেরিকা এবং পাকিস্তানের বিরুদ্ধে হেরে যায়। ভারতের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পায় কানাডা।
২০০৩ সালে দ্রাবিড় স্কটল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক স্কটল্যান্ডের হয়ে ১১টি এক দিনের ম্যাচ খেলেছিলেন। সেই অভিজ্ঞতার কথা কানাডার ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেন দ্রাবিড়। তিনি বলেন, “আমি স্কটল্যান্ডের হয়ে ২০০৩ সালে খেলেছি। আমি জানি অ্যাসোসিয়েট দেশগুলোর জন্য ক্রিকেট খেলা কতটা পরিশ্রমের। তোমরা সকলের কাছে অনুপ্রেরণা।




