Special News Special Reports State

সিঙ্গুর ও ঘোড়াদহ এলাকায় পুকুরের উপর বেআইনি নির্মাণের অভিযোগ

0
(0)

খবর লাইভ : লোকসভা ভোটের পর বেআইনি নির্মাণের কাজ অব্যাহত হাওড়া এবং হুগলিতে। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে বেআইনি নির্মাণ যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এতে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। অনেকেই অসাধু ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের যোগসাজশের অভিযোগ তুলে সরব হয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। সম্প্রতি সিঙ্গুর ও পেঁড়ো থানা এলাকার দুটি বেআইনি নির্মাণের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার বিষয় প্রশাসন কী ব্যবস্থা নেয়!

আরও পড়ুনঃ পুজো দিতে এসে বিপত্তি, নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি

সিঙ্গুর ডাকাত কালী বাড়ির কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের নীচেই একটি বেআইনি নির্মাণ হচ্ছে বলে অভিযোগ। বাপি মোদক নামে এক প্রোমোটার ওই বেআইনি নির্মাণটি করছেন বলে স্থানীয় লোকজনের অভিযোগ। একটি পুকুরের উপর বেআইনি নির্মাণটি হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ। ইতিমধ্যেই স্থানীয় লোকজন নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ পাঠিয়েছেন। বাপি অবশ্য দাবি করেছেন তিনি কোনও পুকুরের ওপর নির্মাণ করছেন না। এখন দেখার বিষয়, কত দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন সেদিকেই তাকিয়ে এলাকার লোকজন।
পেঁড়োর ঘোড়াদহ এলাকায় একইভাবে একটি পুকুরের উপর বেআইনি নির্মাণ হচ্ছে বলে এলাকার লোকজন দাবি করেছেন।
নবান্নের এক কর্তা আশ্বাস দিয়েছেন বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *