Special News Special Reports State

ইউপিএসসি পরীক্ষার জন্য মেট্রোর বিশেষ পরিষেবা, জেনে নিন সময়সূচি

0
(0)

খবর লাইভ : এবার ইউপিএসসি পরীক্ষার জন্য দেওয়া হবে বিশেষ পরিষেবা। আগামী রবিবার রয়েছে ইউপিএসসি পরীক্ষা। আর সেই জন্য বিশেষ পরিষেবার আয়োজন করতে চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো জানাচ্ছে ওই দিন ব্লু লাইন অর্থাৎ উত্তর-দক্ষিণ করিডোরে সকাল ৭টা থেকে শুরু হবে পরিষেবা। আপ ও ডাউন মিলিয়ে ১৩০টির পরিবর্তে মোট ১৩৮টি পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে আবার ১৩৩টি পরিষেবা আবার ছাড়বে ও পৌঁছবে দক্ষিণেশ্বরে। তবে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আপ ও ডাউন লাইনে ৩০ মিনিট অন্তর মিলবে মেট্রো। এক নজরে দেখে নেওয়া যাক আগামী রবিবারের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি।

আরও পড়ুনঃ মোদির সফরের আগেই গান্ধীমূর্তি ভাঙচুর! ইতালিতে খালিস্তানি ‘সন্ত্রাস’

প্রথম পরিষেবা

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকাল ৭টা (৯টার পরিবর্তে)
দমদম থেকে কবি সুভাষ সকাল ৭টা (৯টার পরিবর্তে)
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল ৭টা ১৫ মিনিট (৯টার পরিবর্তে)
দমদম থেকে দক্ষিণেশ্বর সকাল সাড়ে ৭টা (৯টার পরিবর্তে)

শেষ পরিষেবা

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত্রি ৯টা ২৭ (কোনও পরিবর্তন নেই)
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত্রি ৯টা ২৮ (অপরিবর্তিত)
দমদম থেকে কবি সুভাষ রাত্রি ৯টা ৪০ (কোনও পরিবর্তন নেই)
কবি সুভাষ থেকে দমদম (অপরিবর্তিত)

ইউপিএসসি অন্যতম গুরুত্বপূর্ণ একটি চাকরির পরীক্ষা। বহু ছেলেমেয়েই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন। সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে চাকরি প্রার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই কারণে বিশেষ এই পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *