Special News Special Reports State

জেলবন্দি জ্যোতিপ্রিয়র চিঠির হাতের লেখা পরীক্ষা করাতে আদালতে ইডি

0
(0)

খবর লাইভ : হাসপাতাল থেকে পাওয়া জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির হাতের লেখা পরীক্ষা করাতে চাইল ইডি। হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য এ বার আদালতের দ্বারস্থ হল তারা।

ইডি অভিযোগ করেছিল, এসএসকেএম হাসপাতালে বালু চিকিৎসাধীন থাকাকালীন শাহজাহান, শঙ্কর আঢ্যের একটি চিঠি লিখে মেয়েকে দেওয়ার চেষ্টা করছিলেন। সেই চিঠির ভিত্তিতেই শাহজাহনের বাড়িতে তল্লাশিতে যায় ইডি। গ্রেফতার করা হয় শঙ্কর আঢ্যকে।

আরও পড়ুনঃ বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্য ঝুলছে ভারত-আমেরিকার ম্যাচের ওপর

চিঠি উদ্ধারের পরে বালুর বয়ান নেওয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর। প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বর পরীক্ষা করেছিল ইডি।

ওই চিঠির সূত্র ধরে যে হেতু শাহজাহান এবং শঙ্করের বাড়িতে অভিযান হয়েছিল, তাই মামলা আরও পোক্ত করতে যাবতীয় তথ্যপ্রমাণ হাতে রাখতে চাইছে ইডি। সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই বালুর হাতের লেখা পরীক্ষা করার তোড়জোড় শুরু হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *