games Special News Special Reports

ভারতের সামনে আজ শক্তিশালী কাতার

0
(0)

খবর লাইভ : আজ বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ডের পরবর্তী ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ শক্তিশালী কাতার। ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রী এখন অতীত। এই পরিস্থিতিতে শনিবার ভারতীয় ডু অর ডাই ম্যাচ খেলতে নামছেন গুরপ্রীত সিং সান্ধুরা। দোহায় প্রতিপক্ষ কাতারের মতো শক্তিশালী দল। আর এই ম্যাচে হার মানেই বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন ভেঙে চুরমার।

কুয়েতের সঙ্গে হোম ম্যাচ ড্র করে চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। সেদিন জিততে পারলে বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ছাড়পত্র পেয়ে যেতেন গুরপ্রীতরা। যা এর আগে কখনও ঘটেনি। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে কাতারকে হারাতেই হবে পরের রাউন্ডে ওঠার জন্য। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে ইতিমধ্যেই পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে কাতার। সেখানে সমান ম্যাচে ভারতের পয়েন্ট ৫। মঙ্গলবার রাতের ম্যাচটা ড্র হলেও, একটা সুযোগ থাকবে অনিরুদ্ধ থাপাদের সামনে। সেক্ষেত্রে আফগানিস্তান (৫ ম্যাচে ৫ পয়েন্ট) বনাম কুয়েত (৫ ম্যাচে ৪ পয়েন্ট) ম্যাচ ড্র হতে হবে। কিন্তু আফগানিস্তান বা কুয়েতের মধ্যে কোনও দল জিতলে, তারাই উঠে যাবে বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে।

আরও পড়ুনঃ বিজেপি সভাপতি পদে নাড্ডার উত্তরসূরি হিসেবে এগিয়ে সুনীল বনসল

আশার কথা, পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফেলায় গ্রুপের শেষ দু’টি ম্যাচে একঝাঁক তারকাকে বিশ্রাম দিয়েছে কাতার। মূলত অনূর্ধ্ব ২৪ ফুটবলারদের নিয়ে দল গড়েছেন কাতার কোচ। তবে অভিজ্ঞতা কম হলেও, তারুণ্যে ভরপুর কাতারের গতিময় ফুটবল চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে। গোদের উপরে বিষফোঁড়ার মতো সুনীল নেই। পরিসংখ্যান বলছে, গত দেড় বছরে ভারতীয় দল যত আন্তর্জাতিক গোল করেছে, তার সিংহভাগই এসেছিল সুনীল পা কিংবা মাথা থেকে। সুনীলের অনুপস্থিতিতে গোলের জন্য ইগর স্টিম্যাচকে ভরসা রাখতে হচ্ছে রহিম আলি, ছাংতে, মনবীরদের উপর। স্টিম্যাচ অবশ্য ভাঙলেও মচকাচ্ছেন না। তিনি বলছেন, ‘‘আমাদের সামনে জেতা ছাড়া পথ নেই। আফগানিস্তানের বিরুদ্ধে কাতারের ম্যাচটা দেখেছি। আমাদের লক্ষ্য থাকবে শুরুতেই গোল তুলে নেওয়া।’’

শনিবারের ম্যাচটা স্টিমাচের জন্যও মহাগুরুত্বপূর্ণ। দলকে তৃতীয় রাউন্ডে তুলতে না পারলে কোচের পদ ছাড়বেন, অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। ফলে তাঁর ভাগ্যও ঝুলে রয়েছে এই ম্যাচের ফলের উপরে। সুনীলের বদলে কাতার ম্যাচে কে শুরু করবেন, সেটা নিয়েও চর্চা থাকছে। লড়াই রহিম আলি ও বিক্রম প্রতাপ সিংয়ের মধ্যে। তবে এই ম্যাচে শুরু থেকেই খেলতে পারেন আরেক তরুণ তুর্কি এডমুন্ড লালরিনডিকা। কুয়েতের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নেমে বেশ ভাল খেলেছিলেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *