খবর লাইভ : মুম্বই বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার। সূত্রে খবর, মুম্বই বিমানবন্দর থেকে ১৯.১৫ কোটি টাকা মূল্যের ৩২.৭৯ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। নাইরোবি থেকে মুম্বই ভ্রমণকারী দুই বিদেশি মহিলার কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকার সোনার বার উদ্ধার হয়েছে। বিদেশি মহিলা দুজনকে মুম্বইয়ের সিএসএমআই বিমানবন্দরের কাস্টমস অফিসাররা আটক করেছে। জানা গিয়েছে ব্যগে রাখা অন্তর্বাসের মধ্যে সোনাগুলো লুকানো ছিল।
শুল্ক বিভাগ সূত্রে খবর, ওই দুই মহিলা যাত্রীর অন্তর্বাস এবং আসবাবের মধ্যে প্রায় ৩৩ কেজি সোনা লুকোনো ছিল। ওই সোনার বাজারদর প্রায় কুড়ি কোটি টাকা।সোমবার ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আফ্রিকা থেকে আগত ওই দুই যাত্রীকে দেখে সন্দেহ হয় শুল্ক বিভাগের আধিকারিকদের। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর তাঁদের তল্লাশি চালানোর সময় ওই সোনা উদ্ধার হয়।শুল্ক বিভাগের তরফে জানানো হয়েছে, দুই বিদেশিনীর অন্তর্বাসেই সোনা লুকোনো ছিল। উভয়কেই গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।




