National Special News Special Reports

শপথের পর মোদির একান্তে কথা মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর সঙ্গে

0
(0)

খবর লাইভ  :  ‘প্রতিবেশীরাই অগ্রাধিকার পাবে’। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরে রাষ্ট্রপতি ভবনে সাত রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করেন তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়া মোদি।

বিদেশ মন্ত্রকের পক্ষে জানানো হয়, আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করে মোদী দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি এবং সমৃদ্ধির পক্ষে সওয়াল করেন। তিনি জানান, ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি এবং উন্নতির লক্ষ্যে কাজ করে যাবে।

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে যোগ দেন বিদেশি রাষ্ট্রপ্রধানেরা। সেই নৈশভোজে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সঙ্গে একান্তে কথা বলতে দেখা যায় মোদিকে। প্রসঙ্গত, গত বছর এই মুইজ্জু মালদ্বীপের ক্ষমতায় আসার পরেই ভারত মহাসাগরের দেশটির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়।কিন্তু সেই মুইজ্জুকেই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং তাঁর সঙ্গে মোদির একান্তে কথা বলাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে। পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিনের প্রভাব খর্ব করতে শপথ নেওয়ার পরের দিন থেকেই পড়শি দেশগুলিকে কাছে টানার চেষ্টা শুরু করে দিলেন মোদি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *