National Special News Special Reports State

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাজিমাত, শীর্ষে বাংলার তিন পড়ুয়া

0
(0)

খবর লাইভ : মেডিক্যালে প্রবেশিকার সর্বভারতীয় পরীক্ষায় বাংলার জয়জয়কার। মেধা তালিকায় জায়গা পেল বাংলার তিন পড়ুয়া। ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য এবার পরীক্ষায় বসেছিল ২৩ লক্ষেরও বেশি পড়ুয়া। তাদের মধ্যে থেকেই প্রথম স্থান অধিকার করে রাজ্যকে ফের গৌরবান্বিত করল ৩ পড়ুয়া। রূপায়ন মণ্ডল, অর্ঘ্যদীপ দত্ত ও সক্ষম  আগরওয়াল পশ্চিমবঙ্গ থেকে নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে।

আরও পড়ুনঃ দাপটের সঙ্গে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, আয়ারল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিল রোহিত ব্রিগেড

প্রসঙ্গত, চলতি বছরের ৫ মে নিট ইউজির আয়োজন করেছিল এনটিএ। exams.nta.ac.in-এ লগ ইন করে মার্কস দেখতে পাচ্ছেন পড়ুয়ারা।৬৭ জন প্রার্থী NEET UG-তে প্রথম স্থান পেতে সফল হয়েছে। তাঁদের সকলের প্রাপ্ত নম্বর ৯৯.৯৯৭১২৯ শতাংশ নম্বর পেয়েছে। এবারের মেধা তালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছেন রাজস্থানের পড়ুয়ারা।

মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইন্স্টিটিউশনের পড়ুয়া রূপায়ন মণ্ডল। এই দিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রকাশিত টপারদের তালিকায় ৬ ক্রমিক সংখ্যায় নাম রয়েছে তাঁর।অন্যদিকে কলকাতার হিন্দু স্কুলের পড়ুয়া অর্ঘ্যদীপ দত্ত চলতি বছর উচ্চমাধ্যমিক দিয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও সেরা ফলাফল করেছে অর্ঘ্যদীপ। রাজ্যের মধ্যে নবম স্থান করেছিল সে। উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে আরেকজন রাজ্যের নাম উজ্জ্বল করেছে নিট পরীক্ষায়। নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের সক্ষম আগরওয়াল সেই নাম। ডাক্তারির দিকে আসার পিছনে সক্ষমের অনুপ্রেরণা অবশ্য তাঁর বাবা। টপার সক্ষমের কথায়, তাঁর বাবা একজন চিকিৎসক। ছোট থেকে তাঁকে দেখেই এই পেশাটি বেছে নিতে চায় সে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *