খবর লাইভ : শেষ হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন ২০২৪, দেশবাসী প্রহর গুনছে ফলাফলের। তার আগে সন্দেশখালির ঘটনার একটি মামলায় জামিন পেলেন শেখ শাহজাহান। গত পাঁচ জানুয়ারি ইডির উপর হামলার অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে আলাদা ভাবে মামলা রুজু করেছিল রাজ্য পুলিশ। ওই মামলায় জামিন দেওয়া হয়েছে শাহজাহানকে। সূত্রের খবর, যে মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে সেই মামলায় ৯০ দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
আরও পড়ুনঃ ভোট-পরবর্তী হিংসা নিয়ে সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
শাহজাহানের আইনজীবীর দাবি, বাকি মামলাগুলিতে এবার জামিনের আবেদন করা হবে।তবে জেলমুক্তি হবে না তাঁর। বসিরহাট আদালত সূত্রে খবর, যেহেতু একাধিক মামলা রয়েছে সন্দেশখালির এই দাপুটে নেতার বিরুদ্ধে তাই বাকি মামলাগুলোর ক্ষেত্রে জামিন মঞ্জুর করেনি বসিরহাট আদালত। ফলত আপাতত জেলেই থাকতে হবে তাঁকে।




