National Special News Special Reports

পরপর তিনবার বারাণসী কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

0
(0)

খবর লাইভ  :  লোকসভা নির্বাচনে পরপর তিনবার বারাণসী কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে মোদির প্রাপ্ত ভোট ৬ লক্ষ ১২ হাজার ৯৭০।নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের থেকে ১ লাখ ৫২ হাজার ৫১৩টি ভোটে এগিয়ে আছেন তিনি।

২০১৪ সালে প্রথমবার বারাণসী কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। তার নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠিত হয়। তারপর ২০১৯ সালেও বারাণসী কেন্দ্র থেকে জয়ী হন তিনি।সেবার তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এসপি প্রার্থী শালিনী যাদব। তার চেয়ে ৪ লক্ষ ৭৯ হাজার ৫০৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন মোদী। এবারেও তার জয়ের ধারা বজায় থাকল।

অন্যদিকে, গান্ধীনগর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১০ লাখের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী সোনাল রমনভাই প্যাটেল।তার চেয়ে ৭ লাখ ৪৪ হাজার ৪১৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অমিত শাহ। ভোটের এই ফলে দেখা যাচ্ছে, বিজেপি তথা এনডিএ-র প্রধান দুই কাণ্ডারীই বিপুল ভোটে জয়ী হয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *