খবর লাইভ : সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তি ছবি ধরা পরল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় এলাকায়। কোথাও জমায়েত কোথাও পুলিশের উপর আক্রমণ। সাতুলিয়ায় বোমাবাজির খবরে আতঙ্ক বেড়েছে। দফায় দফায় উত্তেজন ছড়ানোয় এলাকায় কলকাতা পুলিশকে কিউআরটি বাড়ানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।
অন্যদিকে জয়নগরের কুলতলিতে উত্তেজনা। ভোট শুরু হওয়ার আগে থেকেই পুকুরে ভাসছে ভিভিপ্যাট ও ইভিএম। ক্ষুব্ধ স্থানীয় মানুষ। ঘটনাস্থলে এখনও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। বাঘাযতীন এলাকায় বাইক বাহিনীর তাণ্ডব ঘিরে সন্ত্রস্ত ভোটাররা। পাশাপাশি খড়দহের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মী সমার্থকদের ওপর আক্রমণের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বেলগাছিয়ায় ভেটারিনারি কলেজে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিরুদ্ধে। সবমিলিয়ে শনিবার ভোট সপ্তমীতে শুরু থেকেই রাজনীতির সুর চরমে।




