Special News Special Reports State

শেষ পর্বের নির্বাচনে রাজ্যে মোতায়েন ৯৬৭ কোম্পানি বাহিনী, নজরে আবাসন ও বস্তি এলাকা

0
(0)

খবর লাইভ : শেষ পর্বের নির্বাচনে রাজ্যে মোতায়েন করা হয়েছে ৯৬৭ কোম্পানি বাহিনী। কমিশন সূত্রে জানা গিয়েছে, শহরের ঘনবসতিপূর্ণ এলাকার পাশাপাশি আবাসনগুলিতেও বিশেষ নজর থাকবে। সেই কাজে মোতায়েন করা হয়েছে বাহিনী। অবাধ ভোটের লক্ষ্যেই এই পদক্ষেপ। বস্তি এলাকাতেও থাকছে কুইক রেসপন্স টিম।

বাংলার ৯টি লোকসভা আসনে ভোটগ্রহণ। সেই ৯টির মধ্যে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের পাশাপাশি যাদবপুর, দমদম এবং বারাসতের একটা বড় অংশ শহুরে এলাকা। কমিশন সূত্রে খবর, শহরের আবাসনের ভোটারদের ভোট দিতে যাওয়ার সময় বাধা দেওয়া হয় বলে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে। ঝামেলা হতে পারে এই আশঙ্কায় অনেক আবাসনের গেট বন্ধ রাখা হয়। আবাসনের ভোটারেরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাই এ বার শহুরে এলাকা এবং সেখানকার আবাসনে মোতায়েন করা হচ্ছে ৭৮ কোম্পানি বাহিনী। কমিশন সূত্রে খবর, কিছু আবাসন চিহ্নিত করা হয়েছে। তার আশপাশে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিশ এলাকায় মোতায়েন থাকছে ৩৬ কোম্পানি বাহিনী। বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন থাকছে ১৭ কোম্পানি বাহিনী।

আরও পড়ুনঃ সপ্তম দফায় ৫৭ আসনে ভোটগ্রহণ পর্বের মাধ্যমে শেষ হবে অষ্টাদশ লোকসভা নির্বাচন

রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রের মোট ১৭ হাজার ৪৭০টি বুথে চলবে ভোটগ্রহণ। তার মধ্যে ৩,৭৪৮টি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছে কমিশন। তারা জানিয়েছে সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে রাজ্যে। ৩৩ হাজার ২৯২ জন রাজ্য পুলিশের কর্মীকেও মোতায়েন করা হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *