খবর লাইভ : শুক্রবার সন্দেশখালিতে হানা দেয় সিবিআই। দুপুর গড়াতেই শাহজাহান গড়ে পৌঁছয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর কম্যান্ডোরা। তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ির মেঝে খুঁড়ে বিপুল অস্ত্রের হদিশ মেলে। তল্লাশি চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণ বোমা উদ্ধার করেন তদন্তকারীরা। দেশি-বিদেশি অস্ত্রের সঙ্গে শাহজাহানের একাধিক পরিচয়পত্র উদ্ধার হয়েছে। সিবিআই সূত্রের খবর, সেইসব আই কার্ডে শাহজাহানের […]
Day: April 26, 2024
মালদহে প্রাথমিকে ২৫০ জন শিক্ষককে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট
খবর লাইভ : উত্তর ২৪ পরগনার পর এবার মালদহ। প্রাথমিকে ২৫০ জন শিক্ষককে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। ২০০৯ সালে বাম আমলে উত্তর ২৪ পরগনা, মালদহ ও হাওড়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্ষমতায় আসার পর স্বজন পোষণের অভিযোগে […]
সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা, শীর্ষ আদালতে রাজ্য
খবর লাইভ : সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার হাই কোর্টের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে যায় রাজ্য। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চে ২৯ এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। আরও পড়ুনঃ আরও […]
সন্দেশখালিতে বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র! তল্লাশিতে এনএসজি
খবর লাইভ : ফের সন্দেশখালিতে সিবিআই। শেখ শাহজাহানের এলাকায় মিলল বিদেশি অস্ত্রভাণ্ডার। সন্দেশখালির সরবেড়িয়ার আগারহাটির মল্লিকপাড়ায় শুক্রবার সিবিআই হানা দেয়। সেখানেই তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি অস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। মল্লিকপাড়ার পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে তদন্তকারী সংস্থার ১০ জনের টিম তল্লাশি চালায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, […]
আরও এক মরশুম বার্সায় জাভি
খবর লাইভ : আরও এক মরশুম এফসি বার্সেলোনায় জাভি হার্নান্দেজ। যার ফলে আগামী মরশুমেও বার্সার ডাগআউটে দেখা যাবে জাভিকে। তবে গত জানুয়ারিতে জাভি জানিয়েছিলেন মরশুম শেষেই বার্সার কোচিংয়ের দায়িত্ব ছাড়বেন। কিন্তু শেষ পর্যন্ত মত বদলালেন প্রাক্তন এই বার্সেলোনার ফুটবলার। বৃহস্পতিবার ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন জাভি। এই নিয়ে জাভি বলেন, “ […]
দেব-জুন জিতলে মেদিনীপুরকে ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ উপহার দেব: বার্তা মমতা
খবর লাইভ : ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’-এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোটে এটা ট্রাম্পকার্ড তৃণমূলের। কারণ, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন, কেন্দ্র না দিলে রাজ্যই ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ করে দেবে। শুক্রবার, ঘাটানর লোকসভা প্রার্থী দীপক অধিকারীর (দেব) প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো বার্তা দিলেন, “দেব-জুন জিতলে মেদিনীপুরকে ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ উপহার দেব”। ঘাটালের প্রার্থী দেব আর মেদিনীপুরের প্রার্থী জুন […]
সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি ৩ মে
খবর লাইভ : হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, এবিটিএ । সেই মামলারই সম্ভাব্য শুনানি হতে পারে আগামী সপ্তাহে । এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহে । শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী শুক্রবার অর্থাৎ ৩ মে শুনানির সম্ভাবনা রয়েছে । উল্লেখ্য, এসএসসি […]
কলকাতা-স্পেন মিলেমিশে একাকার, ২৬ বছর পর জন্মদাত্রীকে খুঁজে পেলেন প্রিয়া
খবর লাইভ : পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে সদ্যোজাত কন্যা সন্তানকে ছেড়ে যাওয়া এক মায়ের সামনে ২৬ বছর পরে এসে দাঁড়াল সেই কন্যা। শেষ এপ্রিলে সেই মুহূর্তের সাক্ষী থাকল কলকাতার এক গলি। যেখানে হাতে হাত রেখে কথা বলে গেল আগলহীন অশ্রু। এক জন বাঙালি, অন্য জন স্প্যানিশ।এই তো সে দিন, মাঝ-জানুয়ারিতে আট হাজার কিলোমিটার উজিয়ে কলকাতায় […]
সবচেয়ে বেশি ভোট ত্রিপুরায়! কেরালায় ভোটের লাইনে ইসরো প্রধান থেকে বাংলার রাজ্যপাল
খবর লাইভ : গণতন্ত্রের উৎসব উদযাপনে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি প্রত্যেকের সামিল। ১৩ রাজ্যের ৮৮ কেন্দ্রে শুক্রবার চলছে ভোটগ্রহণ। সকাল ১১ টা পর্যন্ত সারা দেশের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়। ভোটের হার ৩৬.৪২ শতাংশ। দ্বিতীয় দফায় দ্বিতীয় স্থানে রয়েছে মনিপুর, এখনও পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৩৩.২২ শতাংশ। সাড়ে ৩১ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে […]
ওয়েনাড়ে বিজেপির বুথ অফিস ভাঙচুর, বেশ কয়েক জায়গায় ইভিএম খারাপ: এই আবহে চলছে ভোটগ্রহণ
খবর লাইভ : দ্বিতীয় দফার ভোটে উত্তেজনা ছড়াল মেঙ্গালুরুতে। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মীরা। পদ্মশিবিরের অভিযোগ, দক্ষিণ কন্নড়ের কংগ্রেস প্রার্থী পদ্মরাজ বুথের ১০০ মিটারের মধ্যে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। বিষয়টি পুলিশকে জানান বিজেপি কর্মীরা। তার পরই দু’পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়।জেডিএস নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া কর্নাটকের হাসান লোকসভা […]









