National Special News Special Reports

২৬ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্পেশাল লিভ পিটিশন দায়ের শীর্ষ আদালতে 0 (0)

খবর লাইভ : বুধবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে স্পেশাল লিভ পিটিশন দায়ের হল শীর্ষ আদালতে।গত সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির বেঞ্চের তরফে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে […]

Special News Special Reports State

তাদের আশঙ্কাই সত্যি, ‘কালীঘাটের কাকু’-র কণ্ঠস্বরের নমুনা রিপোর্ট আদালতে জমা দিয়ে জানাল ইডি 0 (0)

খবর লাইভ : ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা হাতে পেয়েছে ইডি। সেই রিপোর্ট আদালতে জমা দিয়ে কেন্দ্রীয় সংস্থা জানাল, তারা যা সন্দেহ করেছিল, তা মিলে গিয়েছে। যদিও ওই কণ্ঠস্বর নিয়ে রিপোর্টে সন্তুষ্ট হননি কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আরও পড়ুনঃ গরমে কাহিল হয়ে মঞ্চেই জ্ঞান হারালেন নীতিন গডকরী প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’ মামলার তদন্ত […]

National Special News Special Reports

গরমে কাহিল হয়ে মঞ্চেই জ্ঞান হারালেন নীতিন গডকরী 0 (0)

খবর লাইভ : গরমে কাবু কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরী। নির্বাচনী মঞ্চেই জ্ঞান হারালেন। তাঁকে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করা হয়। মহারাষ্ট্রের ইয়াভাতামালের একটি সভার ঘটনা। পরে নিজের এক্স হ্যান্ডেলে গডকরী লেখেন, গরমের জেরে তিনি কাবু হয়ে গিয়েছিলেন। কিন্তু এখন তিনি সুস্থ রয়েছেন। পরবর্তী নির্বাচনী প্রচারের জন্য তিনি তৈরি। সকলের ভালবাসা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ। নাগপুরে […]

Special News Special Reports State

দেবকে বাড়িতে চায়ের আমন্ত্রণ সুকান্তর! অভিনেতা বললেন, বিপ্লবদা জেতার পর নিশ্চয় যাব 0 (0)

খবর লাইভ : এই বাংলায় সৌজন্য রাজনীতির “ব্র্যান্ড আম্বাসডর” বলা হয় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে। রাজনীতির ময়দানে বরাবরই তিনি “ঘৃণা ভাষণ” থেকে শতযোজন দূরে! এবার লোকসভা ভোটেও ঘাটাল থেকে জোড়া ফুলের প্রার্থী হয়েছেন দেব। নিজের কেন্দ্রের পাশাপাশি তারকা ইমেজকে কাজে লাগিয়ে অন্যান্য কেন্দ্রেও দলীয় প্রার্থীদের সমর্থনে মিটিং, মিছিল, রোড-শো করছেন দেব। গতকাল, মঙ্গলবার ও […]

games Special News Special Reports

ক্রিকেটের ঈশ্বরের জন্মদিনে রীতিমতো নস্টালজিক মহারাজ 0 (0)

খবর লাইভ : ভারতীয় ক্রিকেটের ঈশ্বর তিনি। একটু একটু করে বয়স বাড়ছে ক্রিকেটের ঈশ্বরের। আজ তাঁর ৫১তম জন্মদিন। বাইশ গজে তাঁর নামের পাশে রয়েছে ঝুড়ি ভর্তি রান, একাধিক রেকর্ড। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রেখেছিলেন সচিন তেন্ডুলকর। তারপর ২৪ বছর দেশের জার্সিতে চুটিয়ে ক্রিকেট খেলেছেন মাস্টার ব্লাস্টার। বুধ-সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং […]

National Special News Special Reports

বিজেপির হাত শক্তিশালী করছেন অধীর, কংগ্রেসের দ্বিচারিতা নিয়ে তোপ অভিষেকের 0 (0)

খবর লাইভ : রাজ্যের বিজেপির হাত শক্ত করছে সিপিএম আর কংগ্রেস। রাজ্যে বসে প্রদেশ কংগ্রেস সভাপতির প্রতিটি পদক্ষেপ, বক্তব্য কীভাবে বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপির সুবিধা করে দিচ্ছে, মুর্শিদাবাদে দাঁড়িয়ে প্রমাণ সহ পেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে রঘুনাথগঞ্জে জনসভা করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের হাইকম্যান্ডের […]

National Special News Special Reports

দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের অশান্ত মণিপুর! ধারাবাহিক আইডি বিস্ফোরণে ভাঙল সেতু 0 (0)

খবর লাইভ : শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার কয়েকঘণ্টা আগেই আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল মণিপুর। মঙ্গলবার গভীর রাতে এই বিস্ফোরণ হয় বলে খবর। কাঙ্গপোকপি জেলায় একাধিক আইইডি বিস্ফোরণে ভেঙে পড়ে একটি সেতুর একাংশ। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে বিস্ফোরণের জেরে ইম্ফল এবং ডিমাপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী দু’নম্বর জাতীয় সড়কে যানজট বৃদ্ধি পায় বলে […]

National Special News Special Reports

দমকা হাওয়ায় ভাঙল ৪৯ কোটি টাকার নির্মীয়মান সেতু! চাঞ্চল্য তেলেঙ্গানায় 0 (0)

খবর লাইভ : দমকা হাওয়ার জের! আর তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতুর একাংশ। তেলঙ্গানার পেদাপল্লী জেলার এমন খবর সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও ব্রিজ তৈরির কাজ এখনো শেষ হয়নি। সোমবার রাত ৯টা ৪৫ নাগাদ ভেঙে পড়ে তেলঙ্গানার পেদাপল্লী জেলার এই নির্মীয়মান সেতুটি। স্থানীয়দের দাবি, সে সময় জোরে […]

Special News Special Reports State

ডানকুনির ওষুধের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন 0 (0)

খবর লাইভ : হুগলির ডানকুনিতে ওষুধের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড! বুধবার ভোরে আচমকাই সেখানে আগুন লেগে যায় বলে খবর। গুদামে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ইতিমধ্যে, দমকলের ১০ ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে দমকল সূত্রে খবর। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে […]

Special News Special Reports State

‘মা’ উড়ালপুলের সংস্কারের কাজ শুরু, রাতে যান নিয়ন্ত্রণ 0 (0)

খবর লাইভ : কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ উড়ালপুল মা ফ্লাইওভার। প্রতিদিনই কয়েক হাজার যানবাহন ও মানুষের যাতায়াত করেন এই উড়ালপুল দিয়ে। সেই ‘মা’ ফ্লাইওভারেই এবার সংস্কারের কাজ। জানা গিয়েছে, মা” উড়ালপুলের বেশ কিছু বিয়ারিং অনেকটাই জীর্ণ হয়ে গিয়েছে, তাই সেগুলির পরিবর্তন প্রয়োজন। আর সেই কারণেই সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উড়ালপুলটি। ‘মা’ উড়ালপুল সংস্কারের কাজে হাত দিল […]