খবর লাইভ : একেবারে একুশের বিধানসভা নির্বাচনের ছবিটাই ফুটে উঠছে। সেবার ২০০ আসনের বুলি আওড়ে বাংলায় কার্যত ডেইলি প্যাসেঞ্জার হয়েছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। কিন্তু রাজ্যের মানুষ তাঁদের আবেদনে সাড়া দেননি, বরং বাংলা তার নিজের মেয়েকেই চেয়েছিল। এবার লোকসভা নির্বাচনে ফের বাংলা থেকে ফসল তোলার আশায় ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর পর […]
Day: April 6, 2024
লাদাখের আন্দোলনের জের, ১৪৪ ধারা জারি
খবর লাইভ : রবিবার লে শহর থেকে ভারত-চিন সীমান্ত পর্যন্ত ‘পশমিনা মার্চ’ করার ঘোষণা করেছিলেন লাদাখের জন্য কেন্দ্র সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার দাবিতে আন্দোলনে নামা লাদাখের সাধারণ মানুষ। তার আগে শনিবার সকালে লে শহরকে মুড়ে ফেলা হল কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নিরাপত্তায়। এমনকি তথ্য আদান প্রদানের উপর ১৪৪ ধারা জারি করে লে শহরকে যুদ্ধক্ষেত্রের আগের পরিস্থিতি […]
এবার হার্দিকের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?
খবর লাইভ : এবার হার্দিক পান্ডিয়ার পাশে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় । ২০২৪ আইপিএল শুরু হওয়ার পর থেকেই হারের মুখ দেখে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। হারের হ্যাটট্রিক মুম্বইয়ের। এরপর থেকেই মুম্বই অনুরাগীদের বিদ্রুপের মুখে পড়েন তিনি। আর এই নিয়ে এবার মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আরও পড়ুনঃ ভূপতিনগরে এনআইএ-র গাড়ি ভাঙচুর, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের রবিবার আইপিএল-এর […]
রাজ্যপালই বেতন দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকদের! কটাক্ষ ব্রাত্যর
খবর লাইভ : রাজ্যপালের নির্দেশকে ‘এক্তিয়ার-বহির্ভূত’ বলে দাবি করে তার সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল। সেই আবহে বোসকে আবার বিঁধলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপাল তথা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বোসের উদ্দেশে তাঁর কটাক্ষ, রাজ্যের শিক্ষাব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইলে রাজ্যপালই বেতন দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকদের! রাজ্য বেতন দেবে আর রাজ্যপাল নিয়ন্ত্রণের চেষ্টা করবেন, তা হবে না […]
ভূপতিনগরে এনআইএ-র গাড়ি ভাঙচুর, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
খবর লাইভ : পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি ভাঙচুরের ঘটনায় সক্রিয় নির্বাচন কমিশন। একসঙ্গে একাধিক রিপোর্ট চেয়ে পাঠানো হল কমিশনের তরফে। ইতিমধ্যেই ভূপতিনগর থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে। থানার তরফ থেকে তদন্তও শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। আরও পড়ুনঃ রাজস্থানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে কোহলি, […]
বাড়াবাড়ি দেখলেই ‘রাম নাম সত্য’ হবে! ভোটের প্রচারে গিয়ে ফের চেনা মেজাজে যোগী
খবর লাইভ : ভোটের দিন যতই এগিয়ে আসছে জোরকদমে রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আর ভোট এগিয়ে আসতেই ফের চেনা মেজাজে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সরাসরি ‘রাম নাম সত্য’ করার হুঁশিয়ারি দিলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে যোগীর সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, সাধারন মানুষকে ভয় দেখিয়ে নিজের রাজত্ব […]
সিপিএম প্রার্থী নিরাপদ পাশে দাঁড়িয়েছেন? সন্দেশখালির রেখার দৌলতে অস্বস্তিতে বিজেপি
খবর লাইভ : আইএসএফের সঙ্গে ভেস্তে গিয়েছে জোট। এরপর গতকাল,শুক্রবারই আরও এক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা। যেখানে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। এদিকে প্রার্থী হয়েই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান নিরাপদ সর্দার। সন্দেশখালি এখন লাল ঝান্ডাকে আরও শক্তিশালী করেছে বলেও দাবি করেন সিপিএম প্রার্থী। আরও […]
আমেরিকায় ফের ভারতীয় ছাত্রের মৃত্যু! নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড়ো প্রশ্ন
খবর লাইভ : চলতি বছরে এই নিয়ে দশ নম্বর ঘটনা। ফের মার্কিন মুলকের ভারতীয় ছাত্রের রহস্য মৃত্যু। নিউইয়র্কের ভারতীয় দূতাবাস জানিয়েছে উমা সত্য সাই গাড্ডের মৃত্যু হয়েছে ওহাইও প্রদেশের ক্লিভল্যান্ডে। মার্চ মাসেই ওই একই জায়গা থেকে নিখোঁজ হয়ে যান ভারতীয় পড়ুয়া আবদুল মহম্মদ। মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে ফোন এসেছিল বটে কিন্তু এখনও ছাত্রের হদিশ মেলেনি। […]
রাজস্থানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে কোহলি, গাইলেন গান
খবর লাইভ : আইপিএল-এর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস। এই মুহুর্তে লিগ টেবিলের একদম তলানিতে আরসিবি। অন্যদিকে লিগের দ্বিতীয় স্থানে রাজস্থান। যদিও এই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে ব্যাঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। রাজস্থানের আবেশকে দেখে গাইলেন গান। যেই ভিডিও পোস্ট করেছে রাজস্থান। আজ জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে খেলা বেঙ্গালুরুর। তার আগে […]
সরকারি প্রকল্পের দীর্ঘদিন ধরে চরম দুর্নীতি করে ফুলে ফেঁপে উঠেছেন কিছু তৃণমূলের ঠিকাদার নেতা
খবর লাইভ : সরকারি প্রকল্পে চরম দুর্নীতি করেই কি একসময় আর্থিক অনটনের মধ্যে থাকা যুবকরা আজ কয়েক কোটি টাকার মালিক? হুগলির জাঙ্গিপাড়ার রাধানগর গ্রাম পঞ্চায়েতের কয়েকজন ঠিকাদারের বিরুদ্ধে সেই প্রশ্নটাই তুলছেন এলাকার সাধারণ মানুষ। তবে ওই দুর্নীতিগ্রস্তদের হাতেই এখনও তৃণমূলের ক্ষমতা থাকায় এলাকার লোকজন এবারের ভোটে শাসক দলের বিপক্ষে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আরও পড়ুনঃ সিঙ্গুরে টাটাকে […]









