Special News Special Reports State

সবচেয়ে বেশি ভোট ত্রিপুরায়! কেরালায় ভোটের লাইনে ইসরো প্রধান থেকে বাংলার রাজ্যপাল

0
(0)

খবর লাইভ : গণতন্ত্রের উৎসব উদযাপনে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি প্রত্যেকের সামিল। ১৩ রাজ্যের ৮৮ কেন্দ্রে শুক্রবার চলছে ভোটগ্রহণ। সকাল ১১ টা পর্যন্ত সারা দেশের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়। ভোটের হার ৩৬.৪২ শতাংশ। দ্বিতীয় দফায় দ্বিতীয় স্থানে রয়েছে মনিপুর, এখনও পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৩৩.২২ শতাংশ। সাড়ে ৩১ শতাংশ ভোট  নিয়ে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে সবথেকে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে, সেখানে ভোটদানের হার ১৮.৮৩ শতাংশ।

আরও পড়ুনঃ ভিজিল্যান্স ক্লিয়ার না থাকায় বাতিল দেবাশিস ধরের মনোনয়ন

সকাল থেকে ভোটের লাইনের ভিড় চোখে পড়ার মতো। নিজের কেন্দ্রে ভোট দিলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। কেরালার তিরুবনন্তপুরমের একটি বুথে লম্বা লাইনে দাঁড়িয়ে তাঁকে বাকি ভোটারদের সঙ্গে গল্প করতেও দেখা যায়। দ্বিতীয় দফায় কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস প্রার্থী এইচডি কুমারস্বামী রামানগরের একটি বুথে ভোট দেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরালার বাসিন্দা। এদিন ত্রিবান্দমের একটি কেন্দ্রে ভোট দিতে দেখা যায় তাঁকে। বেঙ্গালুরু দক্ষিণের লোকসভা প্রার্থী, বিজেপি নেতা তেজস্বী সূর্যর ভোট দিবার ছবিও প্রকাশ্যে এসেছে। বেঙ্গালুরুতে মামাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এছাড়াও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী সুধা মূর্তিকেও সকাল সকাল ভোট দিতে দেখা যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *