Special News Special Reports State

মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

0
(0)

খবর লাইভ : মুর্শিদাবাদের ডিআইজিকে অপসারণ করল নির্বাচন কমিশন। আইপিএস অফিসার শ্রী মুকেশকে ভোটের সঙ্গে যোগ নেই, পুলিশের এমন পদে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। মুকেশের বিরুদ্ধে বহরমপুরের বিদায়ী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী অভিযোগ করেছিলেন, ‘তৃণমূলের হয়ে কাজ’ করছেন আইপিএস অফিসার। তার পরেই বদলি। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিককে চিঠি দিয়েছে কমিশন। তাতে জানিয়েছে, মুর্শিদাবাদের ডিআইজি পদ থেকে শ্রী মুকেশকে সরিয়ে ভোটের সঙ্গে যোগ নেই, এমন পদে নিয়োগ করতে হবে। বিকেল ৫টার মধ্যে ওই পদের জন্য তিন জনের নাম বাছাই করে কমিশনকে পাঠাতে হবে রাজ্যের।

আরও পড়ুনঃ নিরাপত্তা চেয়ে দার্জিলিং জেলা পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

লোকসভা ভোটের আগে রাজ্যের চার জেলার জেলাশাসককেও সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম। ওই চার জেলার জেলাশাসকেরা কেউই আইএএস ক্যাডারের অফিসার নন। তাঁরা ডব্লিউবিসিএস আধিকারিক। গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেয় কমিশন। সরানো হয় মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *