National Special News Special Reports

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের

0
(0)

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের। রাজস্থানের আজমেরে গত ৬ এপ্রিল নির্বাচনী সভা থেকে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারকে কটাক্ষ করতে গিয়ে ‘মুসলিম লিগের’ প্রসঙ্গ টেনে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কটাক্ষের প্রেক্ষিতে তাঁকে পাল্টা আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। কিন্তু এখানেই থেমে থাকেনি। ওই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস।

আরও পড়ুনঃ জামিন মিলল না কেজরিওয়ালের, সুপ্রিম কোর্টে যাচ্ছে আপ

এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি লিখেছেন, আমার সহকর্মী সলমন খুরশিদ, মুকুল ওয়াসনিক, পবন খেরা, গুরদীপ সপ্পল এখনই নির্বাচন কমিশনে গিয়ে ছ’টি অভিযোগ করেছেন। তার মধ্যে দুটো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। নির্বাচন কমিশন তার নিজের ক্ষমতা প্রয়োগ করে সব দলের জন্য সমান অধিকার সুনিশ্চিত করুক। এটাই সময়।

কংগ্রেসের আশা, কমিশন নিজের সাংবিধানিক অধিকার প্রয়োগ করবে। কংগ্রেস বিষয়টি নিয়ে রাজনৈতিক এবং আইনি প্রক্রিয়া চালাবে বলেও জানিয়েছেন রমেশ।রাজস্থানের আজমেরে গত ৬ এপ্রিল নির্বাচনী সভায় কংগ্রেসের ইস্তাহার নিয়ে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইস্তাহারে গুচ্ছ গুচ্ছ মিথ্যা কথা বলে কংগ্রেস নিজেদের মুখোশ খুলে দিয়েছে। প্রতি পাতায় ভারতকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে। স্বাধীনতার আগে মুসলিম লিগের ভাবনার প্রতিফলন রয়েছে এই ইস্তাহারে। এখানে কমিউনিস্ট এবং বামপন্থীদের চিন্তাধারার প্রতিফলনও ঘটেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *