খবর লাইভ: ইডির (ED) তলবে সাড়া দিয়ে রবিবার দিল্লি গিয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিমানবন্দরে তিনি জানান, তাঁকে এবং তাঁর স্ত্রীকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা। একই সঙ্গে কেন্দ্রীয় সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং নিশানা করেন বিজেপিকে (BJP)। তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, “আমি আত্মসমর্পণ করব না। ভয় দেখিয়ে আমার মাথা নত করা যাবে না।”
আরও পড়ুন- Pakistan: জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট সেনাঘাঁটি, রহস্য বাড়ছে
বিজেপিকে তোপ দেগে অভিষেক (Abhishek Banerjee) জানান, “বাংলায় ভোটে হেরেছে বলেই গেরুয়া শিবির চটে গিয়েছে। তাঁদের গা জ্বলছে। কিন্তু আমি মাথা নত করব না। আত্মসমর্পণ করব না। লড়াই চলবে।” একই সঙ্গে ইডি (ED), সিবিআই (CBI)-এর মতো কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়েও ফের প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, “যাঁদের টাকা নিতে দেখা গিয়েছে। যাঁদের বিরুদ্ধে সুদীপ্ত সেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। আজ তাঁরা বিজেপির বড় নেতা। কেউ অসমের মুখ্যমন্ত্রী, কেউ এখানকার বিরোধী দলনেতা। তাঁদের সিবিআই, ইডি ডাকে না। তখন চোখে ছানি।”
#enforcement directorate
#Abhishek Banerjee




