খবর লাইভ : কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা! অল্পের জন্য বিরাট বিপদ থেকে রক্ষা পেল দুটি বিমান। রানওয়েতে দুটি বিমান খুব কাছাকাছি চলে আসে। অল্পের জন্য সংঘর্ষ হতে হতে বেঁচে যায়। যদিও দুর্ঘটনার আকস্মিকতায় ইন্ডিগোর বিমান ধাক্কা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে। যার ফলে এয়ার ইন্ডিয়ার বিমানের একটি উইং ক্ষতিগ্রস্থ হয়ে রানওয়েতে ছিটকে পড়ে এবং ইন্ডিগোর উইং-ও বেঁকে যায়। সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে।
আরও পড়ুনঃ বিজেপি শাসিত রাজ্যে বাংলার পুলিশেই আস্থা নির্বাচন কমিশনের
জানা গিয়েছে, দুটি বিমানই ছিল যাত্রী বোঝাই। একটি বিমানের গন্তব্য ছিল কলকাতা থেকে চেন্নাই। অন্য বিমানটি যাচ্ছিল কলকাতা থেকে দারভাঙা। চেন্নাইগামী বিমানের উইং টিপ অর্থাৎ ডানার ওপরের অংশের যন্ত্রাংশ ভেঙে পড়ে যায় সংঘর্ষের জেরে। অন্য বিমানটির ডানায় ধাক্কার জেরে তুবড়ে যায়।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। গোটা বিষয়টি নিয়ে ডিজিসিএ-এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে ডিজিসিএ।
Kolkata – airport – accident – air india – indigo




