খবর লাইভ : ভোটগ্রহণ চলাকালীন বুথফেরত সমীক্ষার ফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা বা কোনওরকম ভোট সমীক্ষাই প্রকাশ করা যাবে না। ১ জুন ভোটগ্রহণ শেষ হচ্ছে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার পর সমীক্ষার ফল প্রকাশ করতে পারবে সংবাদমাধ্যম। আরও পড়ুনঃ মর্মান্তিক, পাতিয়ালায় জন্মদিনের […]
Day: March 31, 2024
লোকসভা ভোটের আগে রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের
খবর লাইভ : শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, শেখ শাহজাহানরা গ্রেফতারের পরেও এখনও বহু দুর্নীতিবাজ তৃণমূলের অন্দরে রয়ে গেছেন। যাঁরা এমন দুর্নীতি করেছেন যে, যার জেরে লোকসভা ভোটে চরম অস্বস্তির মধ্যে পড়তে পারেন তৃণমূলের ভালো প্রার্থীও। হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিভা ও যোগ্যতার নিরিখে তাঁর ধারে ও ভারের কাছে যাওয়া নেতার […]
মর্মান্তিক, পাতিয়ালায় জন্মদিনের কেক খেয়ে বিষক্রিয়ায় মৃত নাবালিকা
খবর লাইভ : পরিবারের কেউ স্বপ্নেও ভাবেননি জন্মদিনের আনন্দ শেষ পর্যন্ত এমন পরিণতি হবে। অথচ এমনই মর্মান্তিক পরিণতি ঘটেছে পাঞ্জাবের পাতিয়ালার এক পরিবারে।ঘটনার সূত্রপাত ২৪ মার্চ। বাড়ির মেয়ের দশ বছরের জন্মদিনে মেতে উঠেছিল গোটা পরিবার৷ কিন্তু কেউই ভাবেননি মাত্র কয়েক ঘণ্টা পরই কী ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করে রয়েছে মেয়েটির জন্য৷ জন্মদিনে আনা কেক খাওয়ার পর […]
নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি
খবর লাইভ : নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি । তাঁরা ভেঙে দিলেন সাইনা নেওয়ালের রেকর্ড। বিশ্ব রাঙ্কিং-এ শীর্ষে সব থেকে বেশি সপ্তাহ থাকার নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টনের সেরা ডাবলস জুটি। এর আগে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের মহিলাদের সিঙ্গলস রাঙ্কিং-এ ন’সপ্তাহ শীর্ষে ছিলেন সাইনা। ২০১৫ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের […]
বর্ধমানের মহারাজা ভেবে রাজপরিবারের ঘনিষ্ঠের গলায় মালা দিলেন দিলীপ!
খবর লাইভ : মেদিনীপুর নয়, এবার তিনি লড়ছেন বর্ধমান-দুর্গাপুরে। কিন্তু পোড় থাওয়া দিলীপ ঘোষও ভুল করে বসলেন।এবার বর্ধমানের মহারাজা ভেবে রাজপরিবারের ঘনিষ্ঠ বনবিহারী কাপুরের গলায় মালা দিয়ে বসলেন বিজেপি প্রার্থী। শুধু এখানেই থেমে থাকেননি, দিলেন ‘মহারাজ উদয়চাঁদ অমর রহে’ স্লোগানও। ভুল ধরিয়ে দিতেই দিলীপের পাল্টা প্রশ্ন, এখানে আবার কাপুর এল কোথা থেকে? আসলে ফলকের উপর […]
আজ আইএসএল-এর ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ চেন্নাইয়ান
খবর লাইভ : আজ আইএসএল-এর ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। ১৮ দিনের আন্তর্জাতিক বিরতির পর আজ রবিবার ফের নতুন লড়াইয়ে নামছে মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে আন্তোনিও লোপেজ হাবাসের দলের প্রতিপক্ষ চেন্নাইয়ান। আইএসএলে লিগ-শিল্ড জয়ের মিশনে সবুজ-মেরুনের বাকি চার ম্যাচ। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান এক একটা ম্যাচ ধরে এগোতে […]
কড়া ব্যবস্থা ফেডারেশনের, গ্রেফতার অভিযুক্ত এআইএফএফ কর্তা
খবর লাইভ : শনিবার রাতে গ্রেফতার হন অভিযুক্ত এআইএফএফ কর্তা দীপক শর্মা। দুই মহিলা ফুটবলারকে হেনস্থা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে গোয়া পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেট সন্দেশ চাদনোকর সংবাদ সংস্থাকে বলেছেন, “এআইএফএফের কর্মসমিতির সদস্য দীপক শর্মাকে দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তবে বিভিন্ন ধারায় মাপুসা পুলিশ তাকে গ্রেফতার করেছে। মহিলাদের আঘাত করা, জোর খাটানো […]
কালো টাকা উদ্ধার হল কই? মোদি সরকারের সিদ্ধান্তে প্রশ্ন সুপ্রিম বিচারপতির
খবর লাইভ : কালো টাকা উদ্ধারের দাবিতে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি। বাতিল হয়ে যাবে টাকার ৯৮% যদি আরবিআইতে ফিরে আসে, তাহলে কালো টাকা উদ্ধার হল কই? প্রশ্ন ছুড়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না। ২০১৬ সালে মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। ডিভিশন […]
আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মেগা র্যালি
খবর লাইভ : কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরোধিতা করে, গণতন্ত্র বাঁচানোর দাবিতে রাজধানীতে আজ বিরোধী জোটের শক্তি প্রদর্শন। মোদি সরকারের বিরোধিতায় আজ রামলীলা ময়দানে বিশাল সভা বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ইন্ডিয়া জোটের শরিক ২৮টি দলের নেতৃত্ব ও সদস্যরা রামলীলা ময়দানে এসে পৌঁছবেন।। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছে ইন্ডিয়া জোট। সমাবেশে উপস্থিত […]
অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল কালীঘাট মন্দিরের সোনার চূড়া
খবর লাইভ : অপেক্ষার শেষ। অবশেষে শনিবার দুপুরে সামনে এল কালীঘাট মন্দিরের সোনার চূড়া। চড়া রোদে ঝলমলিয়ে উঠল সেই চূড়া। ২৪ ক্যারেট সোনা দিয়ে মোড়া হয়েছে মন্দিরের তিন তিনটে চূড়া। যা দেখে ভরদুপুরে চোখ ধাঁধিয়ে দিল ভক্তদের। কালীঘাট মন্দিরের সংস্কারের অন্যতম অঙ্গ হল এই সোনার মুকুট। এর আগে ২০০ বছরের প্রাচীন কালীঘাট মন্দির সংস্কারের সিদ্ধান্ত […]










