Special News Special Reports State

‘বাংলার মুড পাল্টে গিয়েছে’, ‘ঘোষণা’ দিলীপ ঘোষের!

0
(0)

খবর লাইভ : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে আজ বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে শাসক দল। বিধানসভায়, স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন তিনিও মনে করেন বিধানসভায় এ বিষয়ে আলোচনা দরকার৷ আজ সেই সংক্রান্ত প্রস্তাবই আনতে চলেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তুমুল কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগে স্বাস্থ্য দফতর, নির্দেশিকা জারি

ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, “তৃণমূল কংগ্রেসের সমস্ত দাদাগিরি শেষ। গোয়ালে ঢুকে গিয়েছে এই দল। রাস্তায় আন্দোলন নেই। কে কখন ঢুকে যাবে তার ঠিক নেই। ওদের ‘মেজরিটি’ আছে। তাই বিধানসভায় প্রস্তাব পাশ করাবে। তাতে কি যায় আসে? গণতন্ত্র অপমানিত হচ্ছে। এদের অবস্থা এমন নেই কাজ তো খই ভাজ।”
মদনের ‘দাওয়াই’ মন্তব্য প্রসঙ্গে সোমবার দিলীপ ঘোষ বলেন, “ওই ডায়লগ অনেক শুনেছি। সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কি দাওয়াই দেবেন? আমাদেরও হাত আছে। জিতে গিয়ে ওঁরা গায়ের জোর দেখাচ্ছিলেন। ১৩ তারিখ বুঝে গিয়েছেন। পুলিস গুন্ডা সব লাগিয়েছিল। বুঝে গিয়েছে, বাংলার মুড পাল্টে গিয়েছে। মানুষ দায়িত্ব দিয়েছে। পালন করুন। নাহলে কান ধরে টেনে মানুষ নামিয়ে দেবে।
অন্যদিকে ক্রমশ বেড়ে চলা ডেঙ্গি সংক্রমণ নিয়েও মন্তব্য করেন দিলীপ। এক্ষেত্রে পুরসভার বিরুদ্ধে বড় অভিযোগ আনেন বিজেপি নেতা। তিনি বলেন, “শুধু পুরসভা না। সারা রাজ্য জুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত। বড় বড় ইস্যু চলে আসছে। আপনাদের নজরও ঘুরে যাচ্ছে। কিছু বললে মেয়র চেপে যায়। এটা একটা গভীর সমস্যা।” এক্ষেত্রে প্রয়োজনে রাজ্যের উচিত কেন্দ্রের সাহায্য নেওয়া এমনও বলেন দিলীপ ঘোষ।
নন্দীগ্রামে সমবায় ভোটে বিজেপির বিপুল জয় প্রসঙ্গে দিলীপের প্রতিক্রিয়া, “আমরা ২০১৯ এর পর জিততে শুরু করেছিলাম। তারপর শুরু হল গা জোয়ারি এবং একচেটিয়া ভোট। আবার সাধারণ মানুষ সাহস ফিরে পাচ্ছেন। মালদায় হাই মাদ্রাসা ভোটে ব্যাপক হিংসা হয়েছে। এরা শান্তিতে ভোট করতে পারে না। শান্তিতে ভোট হলে জিততে পারে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *