খবর লাইভ : দীর্ঘদিন ধরেই হুগলির ভদ্রেশ্বর এই থানা এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। বছর খানেক আগে কয়েকজন পুলিশ অফিসারের কড়া মনোভাবের জন্য মাঝে এই থানা এলাকায় মাটি কাটার কাজ বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে বেআইনি এই কাজ। জগন্নাথ মণ্ডল নামে এক মাটি মাফিয়া রাতের অন্ধকারে বিঘাটি হাই স্কুলের কাছে বেশ কিছুদিন […]
Day: March 13, 2024
সাতদিনেই ইউ-টার্ন ভোজপুরী শিল্পী পবন সিংয়ের, আসানসোল থেকেই লড়বেন বিজেপি প্রার্থী
খবর লাইভ : ইউ-টার্ন ভোজপুরী শিল্পী পবন সিংয়ের। এক সপ্তাহের মধ্যেই বদলে ফেললেন সিদ্ধান্ত। জানালেন, আসানসোল থেকে বিজেপি-র টিকিটে লড়বেন তিনি।বুধবার এই মর্মে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন পবন সিং। শিল্পী লেখেন, ‘আমি ভোটে লড়ব। আমা সমাজের কাছে, মানুষের কাছে একটি প্রতিশ্রুতি রেখেছিলাম। সেই প্রতিশ্রুতি পূরণে আমি আসানসোলে বিজেপি-র হয়ে ভোটে লড়ব। আপনাদের সকলের আশীর্বাদ […]
দিদির ঘোষণায় দিশেহারা বাবুনের ডিগবাজি
খবর লাইভ : বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলন থেকে ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির এই বিস্ফোরক মন্তব্যের পর প্রতিক্রিয়া দিলেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়।মমতার মন্তব্যের প্রেক্ষিতে বাবুন বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার দিদি। উনিই আমার অভিভাবক। বিজেপি নিয়ে যে খবর আসছে ওটা ফেক নিউজ। […]
পার্থের বিরুদ্ধে ব্যারাকপুরেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, জানালেন অর্জুন সিং
খবর লাইভ : বুধবার অর্জুন সিং জানিয়ে দিলেন, পার্থের বিরুদ্ধে ব্যারাকপুরেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি, তাঁর দাবি, গত বারের থেকে বেশি ভোটে এ বার জিতবেন তিনি। অর্জুন বলেন, ‘‘পার্থ ভৌমিকের সিন্ডিকেট থেকে ব্যারাকপুরকে আমাকে বাঁচাতেই হবে।’’ ২০১৯ সালে তৃণমূল তাঁকে ব্যারাকপুরের প্রার্থী করেনি। তিনি তার পর বিজেপিতে যোগ দেন। বিজেপি প্রার্থী হিসাবে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী […]
নরেন্দ্রপুরে নৃশংসভাবে খুন মাটি ব্যবসায়ী! মৃত্যুর কারণ ঘিরে রহস্য
খবর লাইভ : সাত সকালে নরেন্দ্রপুর থানা এলাকার রানাভুতিয়ায় চাঞ্চল্য। কালভার্টের ধার থেকে উদ্ধার ক্ষতবিক্ষত এক দেহ। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিতেই, ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারই সূত্রে জানা যাচ্ছে বছর পঁয়ত্রিশের মৃত ব্যক্তির নাম রজত দাস, তিনি মাটি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। যেভাবে তাঁর দেহ ক্ষতবিক্ষত […]
পরমাণু হামলা নিয়ে ফের বিস্ফোরক পুতিন! প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তাল বিশ্ব রাজনীতি
খবর লাইভ : হাতে রয়েছে ৪৮ ঘণ্টারও কম সময়। আগামী শুক্রবার অর্থাৎ ১৫ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভ্লাদিমির পুতিন। আর তার আগেই ফের সরগরম বিশ্ব রাজনীতি। আগামী শুক্রবার থেকে শুরু হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন চলবে চলবে রবিবার পর্যন্ত। আর তার আগে অশান্তি কিছুতেই পিছু ছাড়ছে না পুতিনের। সম্প্রতি পুতিনের সমালোচক হিসাবে পরিচিত আলেক্সি নাভালনির […]
ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক শেষ, বাবুনকে নিয়ে বিস্ফোরক মমতা
খবর লাইভ : নির্দল প্রার্থী হিসেবে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। এমন বার্তা সামনে আসার পরই এবার বিস্ফোরক মমতা। বললেন, “বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। আমাদের পরিবারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না। আমার ভাই হিসেবে আর পরিচয় দেবেন না।” ‘পরিবারতন্ত্র’ তিনি মানেন না৷ মানুষই তাঁর ‘পরিবার’, ‘পরিবারকে বাদ […]
মহুয়া মৈত্র মামলা, আইনসভার কার্যপদ্ধতি পর্যালোচনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলল লোকসভার সচিবালয়
খবর লাইভ : ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগে লোকসভা থেকে মহুয়ার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। লোকসভার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের বরখাস্ত তৃণমূল সাংসদ। সেই মামলায় দুই বিচারপতির বেঞ্চে মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি অভিযোগ করেছিলেন, এথিক্স কমিটি একতরফা ভাবে রিপোর্ট তৈরি করেছিল। মহুয়ার বক্তব্য শোনা হয়নি। সেই […]
নির্বাচন কমিশনার ‘নিয়োগ প্রক্রিয়া’ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মামলা
খবর লাইভ : নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার ‘নিয়োগ প্রক্রিয়া’ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মামলা হল। অভিযোগ, কেন্দ্রীয় সরকার এক তরফা ভাবে কমিশনার নিয়োগ করছে। সেই নিয়োগে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে মামলা হল নতুন করে। আগামী ১৫ মার্চ সেই মামলার শুনানি হবে। গত শনিবার আচমকাই নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেন অরুণ […]










