খবর লাইভ : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে বলে প্রকাশ্যে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সভায় এই কথা জানালেও সরাসরি বলেননি, কে বা কারা অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তবে অনেকে মনে করছেন, এই প্রসঙ্গে মমতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপের কথাই বলতে চেয়েছেন। আরও […]
Day: March 12, 2024
গাজা-ইজরায়েল সমস্যা মেটাবেন ডোভাল? জরুরি বৈঠকে নেতানিয়াহু
খবর লাইভ : পাঁচ মাস ধরে চলা ইজরায়েল অস্থিরতার মাঝে নতুন ভূমিকায় ভারত। পণবন্দিদের মুক্ত করা ও মানবিক সাহায্য পৌঁছে দেওয়া নিয়ে ইতিবাচক আলোচনা হয় ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের ডিরেক্টর অজিত ডোভালের। দুদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি ও গাজায় ব্যাপক বিপর্যয়ের সম্মুখিন হওয়া সাধারণ নাগরিকদের জন্য় এই আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে […]
ধোনির পর কে হবেন সিএসকের অধিনায়ক? মুখ খুললেন চেন্নাইয়ের সিইও
খবর লাইভ : হাতে আর মাত্র কয়েকদিন, আর তারপরই শুরু হচ্ছে ২০২৪ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই টুর্ণামেন্ট শুরু হওয়ার আগে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে ধোনি অনুরাগীদের মধ্যে। এটাই কি শেষ আইপিএল মহেন্দ্র সিং ধোনির? ধোনি সরে গেলে কে হবেন সিএসকের নতুন অধিনায়ক? যদিও এখনও নিজের […]
কলকাতা হাই কোর্টের ডেপুটি সলিসিটর জেনারেল পদের দায়িত্বে রাজদীপ মজুমদার
খবর লাইভ : কলকাতা হাই কোর্টের ডেপুটি সলিসিটর জেনারেল পদে দায়িত্ব পেলেন রাজদীপ মজুমদার। ইতিমধ্যেই তিনি নিয়োগপত্র পেয়েছেন। গত ফেব্রুয়ারি পর্যন্ত ডেপুটি সলিসিটর জেনারেল ছিলেন বিল্বদল ভট্টাচার্য। গতমাসের মাঝামাঝি সময়ে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করেন। সেই শূণ্য পদে এবার নিয়োগ করা হল রাজদীপ মজুমদারকে।মঙ্গলবার আইনমন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে […]
ফের পদ্ম শিবিরের পথে অর্জুন! কী বললেন শুভেন্দু
খবর লাইভ : অর্জুন কি পদ্মশিবিরের যোগ দিচ্ছেন! এই জল্পনার মাঝেই তাঁর এবং বঙ্গ বিজেপির ভাবনা স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, দিল্লি ঠিক করবে।মমতা, অভিষেকের ছবি সরিয়ে সেখানে মোদির স্বাক্ষর করা শুভেচ্ছাবার্তার ছবি আসায় অর্জুনের বিজেপি যোগের জল্পনা আরও বেড়েছে। ব্যারাকপুরের সাংসদকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তবে কি তৃণমূল ছাড়ছেন? জবাবে […]
ফের ভোলবদল, এবার কোন পথে অর্জুন সিং ?
খবর লাইভ : ক্ষণে ক্ষণে ভোলবদল। রবিবার টিকিট না পেয়ে শকড ছিলেন। সোমবার ফিরহাদ হাকিমের ফোনে কথা বলার পর জানিয়েছিলেন, সব ঠিক হয়ে গিয়েছে। দল আমাকে যা করতে বলবে আমি করব। অনুগামীদের ভোট উপভোগ করতে বলেছি। এড়িয়ে গিয়েছেন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা। তার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার নিজের অফিস থেকে সরিয়েই ফেললেন দলনেত্রী মমতা […]
সিএএ মানছি না, বাংলাকে ভাগ হতে দেব না : হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : ভোটের আগে বিজেপির চক্রান্ত, প্রতারণা। সিএএ মানছি না, প্রাণ থাকতে এনআরসি হতে দেব না। মঙ্গলবার, হাবড়ার মঞ্চ থেকে হুঙ্কার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপিকে নিশানা করে মমতা বলেন, বিজেপি দেশজুড়ে অশান্তির খেলা শুরু করেছে। বিজেপি শিখ দেখলে বলে খলিস্তানি, মুসলিম দেখলে বলে পাকিস্তানি আর বাঙালি দেখলে বলে বাংলাদেশি! হাবড়ার সভা […]
সিএএ কার্যকরে স্থগিতাদেশ জারির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মুসলিম লিগ
খবর লাইভ : সিএএ কার্যকর হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের দ্বারস্থ হল ভারতীয় মুসলিম লিগ, ডিওয়াইএফআই। মামলাকারীদের আবেদন, প্রধান বিচারপতির এজলাসে যেন মামলার শুনানি হয়। সামনেই লোকসভা নির্বাচন।তার আগেই সোমবার দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ। মঙ্গলবার থেকে চালু হয়ে গিয়েছে পোর্টাল। সেই পোর্টাল থেকেই করা যাবে আবেদন। মুসলিম লিগ […]
সিএএ ইস্যু গড়াল সুপ্রিম কোর্টে, ধর্মঘটের ডাক দিল অসমের ছাত্র ইউনিয়ন
খবর লাইভ : নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতেই দেশজুড়ে ছড়িয়ে পড়ল বিক্ষোভ। সোমবার সন্ধ্যায় সিএএ চালুর কথা বিজেপি সরকার ঘোষণা করতেই, দেশের বিভিন্ন প্রান্তে বিরোধিতা শুরু হয়। লোকসভা ভোটের আগে এটা বিজেপির ‘ভাঁওতাবাজি’ বলে আগেই কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই আইনের বিরোধিতা করে মামলা গেল সুপ্রিম কোর্টে। সিএএ অসাংবিধানিক ও বৈষম্যমূলক অভিযোগ […]
আজ শুভেন্দুর সঙ্গে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়
খবর লাইভ : এখনও বিজেপি আনুষ্ঠানিক ভাবে তমলুকে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে পূর্ব মেদনীপুরের এই কেন্দ্রে স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্ম প্রতীকী দাঁড়ানো কার্যত নিশ্চিত। তা আঁচ করতে পেরেই এই কেন্দ্রে দলের অত্যন্ত জনপ্রিয় যুবনেতা, সুবক্তা, আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়ে খেলার আগেই খেলা জমিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। নাম ঘোষণা […]










