খবর লাইভ : তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়়ি থেকে বেরিয়ে এল ইডি। সকাল ৬টা ৪০ মিনিটে তাঁর বাড়ি যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ বেরিয়ে যান আধিকারিকরা। তৃণমূল বিধায়ক জানিয়েছেন, তাঁর একটি মোবাইল ও কিছু নথি নিয়ে যাওয়া হয়েছে।
বরানগরের বিধায়ক তাপস রায়। শুক্রবার টানা ১২ ঘণ্টা তল্লাশি চালানো হয়। এদিন একই সঙ্গে রাজ্যর দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সন্দেশখালি ও বনগাঁয় ইডির তদন্তকারী আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অনেক বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযানে আসে ইডি।
আরও পড়ুনঃ নজরে সিসিটিভি ফুটেজ! সন্দেশখালিকাণ্ডে পুলিশের জালে দুই অভিযুক্ত
শুক্রবার তল্লাশির পর বিধায়ক তাপস রায় জানান, “কয়েকটা নথি নিয়ে গিয়েছে। কিছু নেই তো পাবে কী!”




