International Special News Special Reports

পাকিস্তানে মৃত ২৬/১১-এর অন্যতম ষড়যন্ত্রী ভুট্টভি

0
(0)

খবর লাইভ : মুম্বাই ২৬/১১ হামলার অন্যতম ষড়যন্ত্রী তথা লস্কর ই তৈবার শীর্ষ নেতা আবদুল সালাম ভুট্টভির মৃত্যু হলো পাকিস্তানে। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ্যে এনেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। জানা যাচ্ছে, হাফিজ সঈদের ডেপুটি হিসেবে পরিচিত এই লস্কর জঙ্গির মৃত্যু সংগঠনের কাছে বড় ধাক্কা।

গত এক বছরে পাকিস্তানে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ভারতের হিটলিস্টে থাকা ১২ জন জঙ্গির। অবশ্য নিরাপত্তা পরিষদের রিপোর্ট বলছে, ভুট্টভির মৃত্যু রহস্যজনক নয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই জঙ্গি নেতার। রিপোর্টে লেখা হয়েছে, “২০২৩ সালের ২৯ মে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুরিদকেতে মৃত্যু হয়েছে ভুট্টাভির। তিনি সে সময় পাকিস্তান সরকারের হেফাজতে ছিলেন।” উল্লেখ্য, এই মুরিদকেতেই রয়েছে লস্করের সদর দফতর।

প্রসঙ্গত, সম্প্রতি ২৬/১১ মুম্বই হামলার এক অন্যতম ষড়যন্ত্রকারী সাজিদ মির পাকিস্তানের ডেরা গাজ়ি খানের সেন্ট্রাল জেলে মারা যান। তদন্তে জানা যায়, তাঁকে কেউ বা কারা বিষ দিয়েছিল। গত ডিসেম্বরে করাচিতে নিজের বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে খুন হন ২০১৫ সালে জম্মু-কাশ্মীরের উধমপুরে বিএসএফের কনভয়ে সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী, লস্কর নেতা আদনান আহমেদ। চলতি মাসের গোড়ায় জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার পাকিস্তানে বিস্ফোরণে নিহত হয়েছেন বলেও জল্পনা ছড়িয়েছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *