খবর লাইভ : প্রাথমিকে নিয়োগ মামলাায় কলকাতা হাই কোর্টে মুখবন্ধ খামে সিবিআইয়ের রিপোর্ট পেশ। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মঙ্গলবার রিপোর্ট পেশ করল সিবিআই।এদিন সিবিআই আদালতে জানায়, ২০২২ পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি। তারপরেই বাকি বেশ কিছু বিষয় এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়। এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সামনে […]
Day: January 2, 2024
কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে হাজির হলেন না বিচারপতি সিনহার স্বামী
খবর লাইভ : কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য মঙ্গলবার বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে। আবেদনে তিনি জানিয়েছেন, তাঁর দিক থেকে সওয়াল না শুনেই প্রতাপচন্দ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের রায় দেওয়া হয়েছিল। তাই তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি নন। এই নিয়ে শুনানি শেষ হলেও রায় স্থগিত […]
প্রকাশ্যে তৃণমূল সাংসদ সুদীপের তীব্র সমালোচনায় বিধায়ক তাপস রায়
খবর লাইভ : ছাগলের তৃতীয় সন্তান মন্তব্য নিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে তীব্র সমালোচনা করলেন দলেই বিধায়ক তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য রীতিমতো নিন্দা করেন তিনি। একই সঙ্গে ‘মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না’, এমন শব্দ সুদীপ বললেন কী ভাবে, সেই প্রশ্নও তুললেন তাপস রায়। সোমবার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,’দেশে রাজনীতির যা পরিবেশ, এই পরিবেশে সবসময় আলোচনায় […]
আমতায় দামোদর থেকে রাতের অন্ধকারে উৎসবের মেজাজে তোলা হচ্ছে বালি
খবর লাইভ : কয়লার পাশাপাশি বালির মতো প্রাকৃতিক সম্পদ পাচার রুখতে কড়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও সিবিআই। কিন্তু তারপর থেকেও বন্ধ হয়নি নদী থেকে বেআইনি বালি তোলার কাজ। হাওড়ার আমতা থানার মান্দারিয়া মোড়ের কাছে দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলার কাজ রমরমিয়ে চলছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ডাম্পারে লোড করে সেই বালি […]
টোকিওর বিমানবন্দরে রানওয়েতে অবতরণের সময় বিমানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ৫
খবর লাইভ : টোকিওর হানেদা বিমানবন্দরে বিধ্বংসী আগুন। রানওয়েতে জাপান এয়ারলাইনের একটি বিমান অবতরণের সময়ই আগুন লেগে যায়। অন্য একটি বিমানে ধাক্কা লাগার পরেই আগুন ধরে যায়। সেই আগুন ছড়ায় রানওয়েতেও। ৪০০জন যাত্রী নিয়ে অবতরণের সময়ই দুর্ঘটনা ঘটে। একাধিক ফায়ার টেন্ডার আগুন নেভানোর কাজ চালাচ্ছে। যাত্রীদের নিরাপদের উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানটি সম্পূর্ণ […]
মণিপুরে হিংসায় মৃত ৪,ফের জারি কারফিউ
খবর লাইভ : নতুন বছরের প্রথম দিন এবং দ্বিতীয় দিনেও ফের হিংসা ছড়াল মণিপুরে। সোমবার গোষ্ঠী সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত বিজেপি শাসিত রাজ্য। সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৪। হিংসার জেরে ফের কারফিউ শুরু করছে মণিপুর প্রশাসন। এরপর আজ, মঙ্গলবার মণিপুরের মোরেহ শহরে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের অতর্কিত হামলায় ৪ […]
বগটুইকাণ্ডে অভিযুক্ত ছোট লালনের ক্যানসারে মৃত্যু
খবর লাইভ : বগটুইকাণ্ডে মৃত্যু হল অভিযুক্ত ছোট লালনের। ভাদু শেখ খুনে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করেছিল কামরুল শেখ ওরফে ছোট লালনকে। জানা গিয়েছে, জেল হেফাজতে থাকাকালীনই ক্যানসারে আক্রান্ত ছিল সে।শেষ পর্যন্ত রোগভোগের পর মারা গেল লালন। বাড়িতেই মৃত্যু হয়েছে তার। প্রসঙ্গত, এর আগে বগটুই কাণ্ডে আরেক অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছিল। ২০২২ সালের […]
সুপ্রিম কোর্টে কামদুনি মামলার রায়দান স্থগিত!
খবর লাইভ : শীর্ষ আদালতে আজ কামদুনি মামলার রায়দান স্থগিত ঘোষণা করা হল। এ কেসের সঙ্গে জড়িত সব পক্ষকে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সব রিপোর্ট খতিয়ে দেখার পর রায় ঘোষণা করা হবে। এদিন দোষীদের ফের গ্রেফতারির নির্দেশ জারি করতে রাজি হয়নি বিচারপতি গভইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। কামদুনি কেসে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পিটিশন […]
দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক রেশন ডিলারদের!
খবর লাইভ : দেশজুড়ে প্রায় পাঁচ লক্ষের বেশি রেশন দোকান বন্ধ, বিপাকে সাধারণ মানুষ। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। ন্যূনতম আয় বৃদ্ধি, কমিশন বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে এই ধর্মঘট বলে জানা যাচ্ছে। আগামী ১৬ই জানুয়ারি সংসদ অভিযানের ডাক দিয়েছেন রেশন ডিলাররা। ডিলারদের ধর্মঘটের জেরে […]
আবহাওয়ার ভোল বদলে পারদ ১৫ ডিগ্রির ঘরে, নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা!
খবর লাইভ : বছরের শুরুতেই আবহাওয়ার খামখেয়ালিপনা প্রকাশ্যে।বর্ষশেষে শীতের দেখা মেলেনি। বঙ্গবাসীদের মনে প্রশ্ন ছিল নতুন বছর শীত নিয়ে আসবে কি না। নতুন বছরে পা ফেলতেই অবশ্য তাপমাত্রার পারদ খানিকটা নীচে নেমেছে। শীতের আমেজ কায়েম প্রতিটা হতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস […]










