games Special News Special Reports

এশিয়ান কাপের পরেই ভারতীয় ফুটবলকে বিদায় জানাতে পারেন সুনীল ছেত্রী 0 (0)

খবর লাইভ : ইতিহাস গড়ার সামনে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।কারণ, তিনি ভারতীয় ফুটবলার হিসেবে তৃতীয়বার কোনও মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।এর আগে ২০১১ এবং ২০১৯ সালে তিনি এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ২০২৪ সালে তিনি আরও একবার এই টুর্নামেন্টে খেলতে চান। এবারের এএফসি এশিয়ান কাপের ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, সিরিয়া এবং উজবেকিস্তান। ৩৯ বছর […]

Special News Special Reports State

শঙ্কর আঢ্যের সঙ্গে ওপার বাংলার প্রভাবশালী যোগে দুর্নীতির টাকা পাচার পদ্মাপারে, দাবি ইডির 0 (0)

খবর লাইভ : বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের সঙ্গে ওপার বাংলার প্রভাবশালীর যোগ রয়েছে বলে দাবি ইডির। তাদের অভিযোগ, কখনও সরাসরি কখনও ঘুরপথে বাংলাদেশে গিয়েছে বাংলার দুর্নীতির অর্থ।এমনকী,ইডির সন্দেহ, পদ্মাপারে এক বা একাধিক প্রভাবশালীর মাধ্যমে সেই সব অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ হওয়ার সম্ভাবনা। ওই সূত্র ধরেই ধৃত শঙ্করকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।রেশন ‘দুর্নীতি’ মামলায় রাজ্যের বনমন্ত্রী […]

National Special News Special Reports

সুপ্রিম কোর্টের রায়ের পরেই পলাতক বিলকিস বানুর ১১ ধর্ষক 0 (0)

খবর লাইভ: সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সঙ্গেই বেপাত্তা বিলকিস বানুর ১১ ধর্ষক। গুজরাটের দাহোদ জেলার রন্ধিকপুর ও সিংভাদ গ্রামে তাঁদের বাড়ি সোমবার থেকেই তালাবন্ধ। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা মাথা কুটে মরলেও এলাকার কেউ জানাতে পারেননি, কোথায় তাঁরা গা ঢাকা দিয়েছেন। পাশাপাশি দুই গ্রামের প্রায় সবাই নির্বাক।অপরাধীদের আত্মীয়দের কেউ কেউ অবশ্য দোষারোপ করেছেন কংগ্রেসকে। এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকের […]

National Special News Special Reports

মণিপুর অশান্ত, পদযাত্রার অনুমতি পেলেন না রাহুল 0 (0)

খবর লাইভ : লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ‘ভারত জোড়ো যাত্রা’র দ্বিতীয় পর্ব ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করতে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে শুরুর আগেই ধাক্কা খেলেন রাহুল। মণিপুরে এই পদযাত্রার অনুমতি দেওয়া হল না রাহুলকে। রাজ্যের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে মণিপুরে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি রাহুলকে। কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র […]

games Special News Special Reports

এবার ২ হাজার পৃষ্ঠার আত্মজীবনী প্রকাশ করবেন ডেভিড ওয়ার্নার! 0 (0)

খবর লাইভ : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।তার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই অনুষ্ঠান শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পরই এক পডকাস্টের মুখোমুখি হন এই বাঁ-হাতি ওপেনার।অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে বসে সেই পডকাস্টের সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, […]

Special News Special Reports State

সিবিআইয়ের চার্জশিটে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ সহ একাধিক নাম 0 (0)

খবর লাইভ : নিয়োগ মামলায় এবার প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামেও চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একাদশ-দ্বাদশ নিয়োগ মামলায় পরেশের নামে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে শুধু পরেশ নন, চার্জশিটে নাম উঠে এসেছে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার স্ত্রী দেবশ্রী সিনহা ও ওএমআর প্রস্তুতকারী […]

Special News Special Reports State

কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়া চলবে, জানাল ডিভিশন বেঞ্চ 0 (0)

খবর লাইভ : সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপরে কোনও হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।আদালতের পর্যবেক্ষণ, কণ্ঠস্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়ার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে […]

National Special News Special Reports

সন্দেশখালিকাণ্ডে এবার রাজ্য সরকারের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক 0 (0)

খবর লাইভ : সন্দেশখালিকাণ্ডে এবার রাজ্য সরকারের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডির তিন আধিকারিক।ঘটনার পরে পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে তাঁকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তারপর মঙ্গলবার রাজ্য সরকারের রিপোর্ট তলব করল […]

Special News Special Reports State

সন্দেশখালির ঘটনায় এখনও অধরা শেখ শাহজাহান, পুলিশের বিরুদ্ধে ‘কমজোরি ধারা’ দেওয়ার অভিযোগ ইডির 0 (0)

খবর লাইভ : সন্দেশখালির ঘটনায় এখনও অধরা শেখ শাহজাহান । এদিকে, পুলিশের বিরুদ্ধে ‘কমজোরি ধারা’ দেওয়ার অভিযোগ তুলেছে ইডি । অর্থাৎ, শেখ শাহজাহানের বিরুদ্ধে যে ধারাগুলি দেওয়া হয়েছে, তাতে তৃণমূল নেতাকে গ্রেফতার করলেও, তাঁকে কতক্ষণ হেফাজতে রাখতে পারবে পুলিশ, সেই নিয়ে প্রশ্ন উঠছে । কারণ সবই সবগুলিই জামিনযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে । জানা গিয়েছে, […]

Special News Special Reports State

ফের রাজ্যে জাঁকিয়ে শীত! বড় আপডেট হাওয়া অফিসের 0 (0)

খবর লাইভ : নতুন বছরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও বঙ্গে শীতের দেখা নেই। মাঝে তাপমাত্রা সামান্য কমলেও শীত সেভাবে জাঁকিয়ে পড়েনি রাজ্যে। তবে আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ ঘণ্টা পর থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমতে পারে […]