International National Science Special News

উদ্যোগী মোদি, চুরি যাওয়া ১০০-এর বেশি পুরাকীর্তি ভারতকে ফেরাবে আমেরিকা!

0
(0)

খবর লাইভ : বিভিন্ন সময় ভারত থেকে বহু পুরাকীর্তি চুরি গিয়েছে। চুরি হওয়া জিনিসপত্র আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়েছে কোটি কোটি ডলারের বিনিময়ে। প্রধানমন্ত্রী মোদি তাঁর প্রতিটি বিদেশ সফরেই সেই চুরি যাওয়া পুরাকীর্তি ফেরানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। কথা বলেছেন বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠানের সঙ্গে। এর ফলে ২০১৪ সাল থেকে এ যাবৎ দেশে ফিরেছে ২৩৮টি পুরাকীর্তি।

২০২২ সালে আমেরিকার প্রশাসন ৩০৭টি পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিয়েছে। যার সম্মিলিত বাজারমূল্য ৪০ লক্ষ ডলারের কাছাকাছি।

আরও পড়ুনঃ ৩০ বছর পর শ্রীনগরের সেই লালচকে ‘শহিদ স্মৃতিসৌধ’ গড়ছে মোদি সরকার

আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে রোনাল্ড রেগন সেন্টারে মোলাকাতের সময় প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, ভারত থেকে বিভিন্ন সময়ে চুরি যাওয়া শতাধিক পুরাকীর্তি ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘আমি খুশি যে, আমেরিকার সরকার ১০০টিরও বেশি যা কখনও ভারত থেকে চুরি করা হয়েছিল, তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সব পুরাকীর্তি আন্তর্জাতিক বাজারে পৌঁছে গিয়েছিল। আমি আমেরিকার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’’ এর পরেই তিনি বলেন, ‘‘ভারতীয় এই পুরাকীর্তিগুলি ঠিক বা ভুল, কোনও পথ ধরে আন্তর্জাতিক বাজারে পৌঁছে গিয়েছিল। কিন্তু আমেরিকার সিদ্ধান্তে প্রমাণিত দুই দেশের মধ্যে আবেগের সম্পর্কের রসায়ন।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *