খবর লাইভ : ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ এ দিন নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির বৈঠকে খাড়গেকেই বিরোধী জোটের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হয়েছে৷ যদিও এ দিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং উদ্ধব ঠাকরের মতো বিরোধী জোটের গুরুত্বপূর্ণ নেতানেত্রীরা৷ তবে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ […]
Day: January 13, 2024
কলকাতায় রীতিমতো হাড় কাঁপানো ঠাণ্ডা, পারদ নামল ১২ ডিগ্রিতে!
খবর লাইভ : কলকাতায় রীতিমতো হাড় কাঁপানো ঠান্ডা! চলতি বছর সেভাবে শীত না পড়ায় ঠান্ডাপ্রেমীদের আক্ষেপের শেষ ছিল না। কবে কমবে তাপমাত্রার পারদ সেই দিকে হাঁ করে তাকিয়েছিলেন অনেকেই। অবশেষে তাঁদের জন্য সুখবর। কলকাতার তাপমাত্রা নামল ১২ ডিগ্রির ঘরে। কিন্তু, সেই শীতসুখ খুব একটা বেশি স্থায়ী হবে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিম ভারত […]
সেনার চাহিদা মেনে লাদাখে চিনকে জবাব দিতে তৈরি ‘জোরাবর’!
খবর লাইভ : গত বছরের মার্চ মাসে প্রতিরক্ষা মন্ত্রক দেশীয় প্রযুক্তিতে হালকা ট্যাঙ্ক নির্মাণের কথা ঘোষণা করেছিল। সেই লক্ষ্যে তৈরি ‘জ়োরাবর’-এর পরীক্ষা শুরু হল লাদাখের শীতল মরুভূমিতে। ২০২০-র অগস্টে লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা ‘পিপলস লিবারেশন আর্মি’র হামলায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরে। সম্ভাব্য চিনা হামলার আশঙ্কায় দ্রুত ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখায়’ (এলএসি) সেনা মোতায়েন করার সময় […]
নদীতে বাস! নেপালে মর্মান্তিক পরিণতি দুই ভারতীয়-সহ ১২ যাত্রীর
খবর লাইভ : ভয়াবহ সড়ক দুর্ঘটনা নেপালে! জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে নদীতে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। নেপালের মধ্য-পশ্চিমাঞ্চলের ডাং জেলার এই দুর্ঘটনায় দুই ভারতীয়-সহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। যদিও নিহতদের মধ্যে আট জনের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের নাম ও পরিচয় […]
শিশুদের পর্নোগ্রাফি দেখার প্রবণতা বাড়ায় উদ্বেগপ্রকাশ হাই কোর্টের
খবর লাইভ : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পর্ণগ্রাফি দেখার প্রবণতা। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশু ও কিশোরদের মধ্যে সেই প্রবণতা মাত্রাতিরিক্তভাবে বেড়েই চলেছে। এবার সেই প্রবণতা নিয়েই চরম উদ্বেগপ্রকাশ করল মাদ্রাজ হাই কোর্ট। হাই কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে শিশুদের জন্য শাস্তি নয়, তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর তা না হলে এই […]
ভিসা পেলেন হাবাস, ডার্বি ম্যাচে ডাগ আউটে দেখা যেতে পারে বাগান কোচকে
খবর লাইভ : অবশেষে ভারতে আসার ভিসা পেয়ে গেলেন মোহনবাগান সুপার জায়েন্ট-এর স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস।সূত্রের খবর, দীর্ঘদিন ধরে চেষ্টা চালানোর পর অবশেষে ভারতের ভিসা পেলেন তিনি। সব ঠিক থাকলে আগামী সোমবার ভুবনেশ্বরে মোহনবাগান দলের সঙ্গে যোগ দিতে পারেন হাবাস। সুপার কাপের ডার্বি আগামি শুক্রবার। তার আগেই কোচের হট সিটে দেখা যেতে পারে হাবাসকে। […]
অরবিন্দ কেজরিওয়ালকে ফের তলব ইডির!
খবর লাইভ : আবগারি দুর্নীতি মামলায় চতুর্থ বারের জন্য আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে তিনবার নোটিশ পাঠানো হলেও ইডি দফতরে হাজিরা দেননি, দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী ১৮ জানুয়ারির মধ্যে তাঁকে কেন্দ্রীয় এজেন্সির দিল্লির সদর দফতরে উপস্থিত হতে বলা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে বিরোধী নেতৃত্বদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ তুলছেন […]
অযোধ্যায় রামলালার নিরাপত্তার দায়িত্বে বিশেষ বাহিনী গড়ল, যোগী সরকার
খবর লাইভ : অযোধ্যায় রামলালার নিরাপত্তার দায়িত্বে বিশেষ বাহিনী গড়ল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। এই উদ্দেশ্যে কেন্দ্রীয় বাহিনী ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’ (এনএসজি)-এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের বাছাই করা ২০০ অফিসার এবং জওয়ানকে। ভিভিআইপি নিরাপত্তা এবং সন্ত্রাসদমন অভিযানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এনএসজি কমান্ডোদের পরিচিতি ‘ব্ল্যাক ক্যাট’ নামে। হরিয়ানার মানেসরে সেই বাহিনীর প্রশিক্ষণ শিবিরেই যোগীর […]
মকর সংক্রান্তির আগে সাগরে থিক থিক করছে ভিড়!
খবর লাইভ : ১৫ ই জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষ্যে আজ শনিবার সকাল থেকেই সাগরে পূণ্য স্নানে ভিড় জমিয়েছেন ভক্তরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়েছেন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। ইতিমধ্যেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। রিভার ট্রাফিক গার্ডের পাশাপাশি বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং কোস্ট গার্ডের পুলিশ টহল দিচ্ছে। গঙ্গাস্নানের পর কপিল মুনির আশ্রমে পুজো দিতে […]
আজ ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক, আসন সমঝোতা নিয়ে আলোচনার ইঙ্গিত!
খবর লাইভ : কেন্দ্রের বিজেপি সরকারকে লোকসভার মসনদ থেকে উৎখাত করতে পদ্ম বিরোধী ইন্ডিয়া জোটের আরও এক বৈঠক অনুষ্ঠিত হবে আজ। সূত্রের খবর আজ বেলা এগারোটা নাগাদ ভার্চুয়ালি এই বৈঠক হবে। বিভিন্ন দলের মধ্যে রাজ্যভিত্তিক আসন সমঝোতার বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। গত ১৯ ডিসেম্বর দিল্লিতে ‘ইন্ডিয়া’র শেষ বৈঠক হয়। সেদিনই প্রধানমন্ত্রী […]










