Special News Special Reports State

সুজিতের বাড়ি থেকে ১৪ ঘণ্টা পর ফিরল ইডি

0
(0)

খবর লাইভ : শুক্রবার প্রায় ১৪ ঘণ্টা পর রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে এলেন ইডি আধিকারিকেরা।দমকল মন্ত্রীর পাশে রয়েছেন তাঁর ছেলে সমুদ্র বসুও। বাড়ি থেকে বেরিয়ে পাড়া দিয়ে হেঁটে লেকটাউনে বিবেকানন্দের মূর্তির দিকে এগিয়ে যান সুজিত। শুক্রবার বিবেকানন্দের জন্মদিবস। সেই উপলক্ষে তিনি বিবেকানন্দের মূর্তিতে মালা দেন।

এদিন সকাল ৭টা নাগাদ মন্ত্রীর লেক টাউনের দু’টি বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মন্ত্রীর বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।
তার ছেলে সমুদ্রকে শ্রীভূমি ক্লাবের উল্টো দিকের একটি ফ্ল্যাটে নিয়ে যান ইডি আধিকারিকেরা। স্থানীয়েরা জানিয়েছেন, ওই ফ্ল্যাটে সুজিতের একটি দফতর রয়েছে। সেখানে তিনি মাঝেমধ্যে গিয়ে বসেন। সেই দফতরে তল্লাশির পর সমুদ্রকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেই ফ্ল্যাটে।

আরও পড়ুনঃ পাকিস্তানে মৃত ২৬/১১-এর অন্যতম ষড়যন্ত্রী ভুট্টভি

২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত। সেই সূত্রেই ইডি এদিন দমকলমন্ত্রীর বাড়িতে যায় বলে জানা গিয়েছে। এর আগে ইডির বিরুদ্ধে সরব হয়েছিলেন সুজিত। তার অভিযোগ ছিল, তাঁর নাম বলিয়ে নেওয়ার জন্য তাঁরই প্রাক্তন আপ্তসহায়ককে চাপ দিচ্ছেন ইডি আধিকারিকেরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *