games Special News Special Reports

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে বিশেষ বার্তা রোহিত-যুবরাজদের

0
(0)

খবর লাইভ : আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ-একদিনের বিশ্বকাপ হাতছাড়া। দাদারা পারেনি ভাইরা কি পারবে? এমন প্রশ্নের মধ্যেই উদয়-সচিনদের বিশেষ বার্তা ভারত অধিনায়ক রোহিত শর্মার।

এদিন টিম ইন্ডিয়া খেলতে নামার আগে রোহিত সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ গো ওয়েল বয়েজ।” সঙ্গে দিয়েছেন জাতীয় পতাকা ইমোজি। শুধু রোহিত নন, উদয়দের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং।

আরও পড়ুনঃ সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে তৃতীয়বার তলব করল ইডি, তিনি আদৌ যাবেন কি?

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন , ‘‘আমাদের তরুণ এবং প্রতিভাবান অনূর্ধ্ব ১৯ দলকে শুভেচ্ছা। তোমরা আজ ফাইনাল খেলবে। তোমাদের জন্য উত্তেজিত লাগছে। তোমরা হৃদয় দিয়ে খেল এবং নিজেদের সম্পূর্ণ প্রকাশ কর। বিশ্বকাপ জেতা মানে শুধু ট্রফি ধরে রাখা নয়। এটা এমন এক উত্তরাধিকারকে প্রজ্জলিত করবে যা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। তোমাদের জন্য শুভকামনা থাকল।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *