National Special News Special Reports

কাশ্মীরীদের পাশে থেকে ভারতের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা পন্নুনের

0
(0)

খবর লাইভ : জম্মুর পুঞ্চ এবং রাজৌরি জেলার সীমানায় সেনার দু’টি গাড়িতে বৃহস্পতিবারের জঙ্গি হামলার ঘটনায় পাঁচ জওয়ান নিহত হয়েছেন। ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তইবার শাখা সংগঠন ‘দ্য পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট’ (পিএএফএফ)। খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরুপতবন্ত সিং পন্নুন শুক্রবার সমাজমাধ্যমে একটি বার্তায় বলেন, ‘‘এই প্রত্যাঘাত কাশ্মীরিদের বিরুদ্ধে ভারতীয় সেনার ধারাবাহিক হিংসার পরিণতি।’’

পন্নুন বলেছেন, ‘কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অবিলম্বে গণভোটের আয়োজন করতে হবে। এসএফজে নেতা পন্নুন নিজেকে ‘কাশ্মীর-খালিস্তান গণভোট ফ্রন্ট’ নামে একটি সংগঠনের মুখপাত্র বলেও দাবি করেন। পন্নুনের এই বিবৃতিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে খলিস্তানি গোষ্ঠীর যোগাযোগ স্পষ্ট বলে মনে করছেন গোয়েন্দাদের একাংশ।

আরও পড়ুনঃ সাক্ষীর পর এবার প্রতিবাদী বজরং, ফিরিয়ে দিলেন পদ্মশ্রী সম্মান
আমেরিকা, কানাডা, ব্রিটেন-সহ কয়েকটি দেশে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন এসএফজে চায় পঞ্জাবের মধ্যে ‘স্বাধীন এবং সার্বভৌম’ রাষ্ট্র গড়তে। ২০১৯ সালের ১০ জুলাই এসএফজেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *