National Special News Special Reports

পুলিশি জেরায় বিস্ফোরক তথ্য, সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল!

0
(0)

খবর লাইভ : সংসদে হামলাকাণ্ডে ধৃত সাগর শর্মাকে জেরায় মিলল বিস্ফোরক তথ্য। দিল্লি পুলিশ সূত্রে খবর, সাগর দাবি করেছেন প্রথমে পরিকল্পনা ছিল সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর। শোরগোল ফেলে দেওয়ার জন্য সেটাই যথেষ্ট বলে ভেবেছিল হামলাকারীরা।

গায়ে আগুন লাগানোর মতো খতরনাক প্ল্যান যখন করেছিল, তখন নিজেদের সুরক্ষার দিকটাও ভাবা হয়েছিল।  ক্ষতি এড়াতে বিশেষ এক ধরনের জেল কিনে গায়ে লাগিয়ে নেওয়ার কথা ভেবেছিল তারা। কিন্তু অনলাইন পেমেন্ট সম্ভব না হওয়ায়, সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা বাতিল করা হয়।

এরপর অধিবেশন চলাকালীন সংসদে স্মোক-ক্যান হামলার ছক কষা হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাছে জেরায় স্বীকার করেছে ধৃত সাগর শর্মা, খবর সূত্রের। পুলিশের দাবি, একটি-দুটি নয়, সাত-সাতটি স্মোক-ক্যান নিয়ে ওইদিন সংসদে ঢুকেছিল হামলাকারীরা।
হামলাকাণ্ডে তাদের হাতিয়ার ছিল সংসদ ভবনের নিরাপত্তার পুরনো ভিডিও। ইন্টারনেট থেকে মিলেছিল আশপাশের এলাকা সংক্রান্ত তথ্য। পুলিশের নজরদারি এড়িয়ে, পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়িত করতে সিগন্যাল অ্য়াপের মাধ্যমে নিজেদের মধ্যে চ্যাট করতেন হামলাকারীরা। সাগর শর্মাকে জেরা করে দাবি দিল্লি পুলিশের।

সংসদে রঙিন স্প্রে করে স্লোগান দেওয়ার ঘটনায় সাগর শর্মা, মনোরঞ্জন ডি, নীলম দেবী,
অমল শিন্ডে, ললিত ঝা এবং বিশাল শর্মা, ‘ভগৎ সিং ফ্যান ক্লাব’ নামে সোশাল মিডিয়ায় একটি গ্রুপের সঙ্গে যুক্ত।
এইভাবেই তাঁদের একে অপরের সাথে পরিচয়, তারপরই ছক কষা ! অভিযুক্তদের কেউ উচ্চশিক্ষিত, কেউ আবার ছোটখাটো কাজ করেন।  আর্থিক সঙ্গতি না থাকায়, উচ্চ মাধ্যমিকের আগেই পড়া ছেড়ে দেন সাগর শর্মা।
সূত্রের খবর, শনি বা রবিবার ধৃতদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে পারে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
সংসদে হামলাকাণ্ডে ধৃতদের জেরায় আরও চাঞ্চল্যকর তথ্য তথ্য উঠে আসছে। পুলিশের দাবি, ‘হামলাকারীদের হাতিয়ার ছিল সংসদের নিরাপত্তা সংক্রান্ত পুরনো ভিডিও। গুগল সার্চ করে রেকি করেছিল হামলাকারীরা’। পুলিশের চোখে ধুলো দিতে সিগন্যাল অ্যাপে চ্যাট করা হত !

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *