খবর লাইভ : চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ১৬ মে সোমবার। এই দিনে আবার বুদ্ধ পূর্ণিমাও পড়েছে। এই বছর মোট চারটি গ্রহণ হতে চলেছে যার মধ্যে দুটি সূর্য এবং দুটি চন্দ্রগ্রহণ হবে। গত ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছে। এবার ১৬ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। এটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে ভারতীয় সময়ে দিনের বেলা গ্রহণ লাগায় আমাদের দেশ থেকে গ্রহণ দেখা যাবে না। তাই কোনও সূতক কালও কার্যকরী হবে না। চন্দ্রগ্রহণের সময়, চাঁদ বৃশ্চিক রাশিতে থাকবে। বৃশ্চিক রাশিচক্রকে জ্যোতিষশাস্ত্রে জলের উপাদানের চিহ্ন হিসাবে বর্ণনা করা হয়েছে। এমন পরিস্থিতিতে চন্দ্রগ্রহণের পর আবহাওয়ার পরিবর্তন হবে। গ্রহণের সময়, শনি এবং মঙ্গল উভয়ই কুম্ভ রাশিতে একসঙ্গে থাকবে। এই অবস্থায় বজ্রবিদ্যুৎ ও ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা না গেলেও বিভিন্ন রাশিচক্রের উপর এর প্রভাব দেখা যাবে। এই চন্দ্রগ্রহণ মূলত পাঁচ রাশির জাতকদের জন্য জন্য প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।




