International Special News

Ukraine Russia War: ইউক্রেনে রাশিয়াকে সেনা অভিযান বন্ধের নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত

0
(0)

খবর লাইভ: ইউক্রেনে রাশিয়াকে সেনা অভিযান বন্ধ করার নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত। ইউক্রেনে রাশিয়ার এই সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক আদালতে ভোটাভুটি হয়। সেখানে ১৩টি দেশের বিচারপতি রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন। পক্ষে ভোট দিয়েছেন দু’টি দেশের বিচারপতি।

উল্লেখযোগ্য বিষয় হল, যাঁরা রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় বিচারপতি দলবীর ভন্ডারী। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এবং নিরাপত্তা পরিষদে যখন ভারত রাশিয়ার এই আগ্রাসনী নীতির বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে, কূটনৈতিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত বলে প্রস্তাব দিয়েছে, সেখানে আন্তর্জাতিক আদালতে বিচারপতি ভন্ডারীর রাশিয়ার বিরুদ্ধে ভোটদান নয়াদিল্লিকে অস্বস্তিতে ফেলবে বলে মত কূটনীতিকদের।

আরও পড়ুন- Holi Festival Pujo: দোলে কোন কোন পুজো করা উচিত, জানেন?

বুধবার রাশিয়া-ইউক্রনের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে শুনানি হয়। তখন আদালত বলে, ইউক্রেনে রাশিয়ার এই সামরিক অভিযান নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং চিন্তিত। রাশিয়া যে ভাবে বল প্রয়োগের রাস্তায় হেঁটেছে, তা আন্তর্জাতিক নিয়মকে লঙ্ঘন করেছে। দ্রুত এই সামরিক অভিযান থেকে নিজেদের সরিয়ে আনুক রাশিয়া।

আন্তর্জাতিক আদালতে ১৫টি দেশের বিচারপতি রয়েছেন। আমেরিকা, স্লোভাকিয়া, ফ্রান্স, মরক্কো, সোমালিয়া, উগান্ডা, ভারত, জামাইকা, লেবানন, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়ার বিচারপতিরা এবং এক জন অস্থায়ী বিচারপতি রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন। আন্তর্জাতিক আদালতের এই নির্দেশের বিরুদ্ধে ভোট দিয়েছেন আদালতের ভাইস-প্রেসিডেন্ট রাশিয়ার কিরিল জেভরজিয়ান এবং চিনের বিচারপতি সু হানকিন।

#ukraine
#Russia
#war
#International Court

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *