National Special News Special Reports

শাহি সমাবেশের প্রচারে এবার সোশ্যাল মিডিয়াতে কোমর বেঁধে নামলেন বিজেপির নেতাকর্মীরা

0
(0)

খবর লাইভ : রাজ্যের আবেদন গ্রাহ্য হয়নি৷ ধর্মতলায় ঠিক তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের জায়গাতেই আগামী বুধবার শাহি সমাবেশ। ২৯ নভেম্বর ‘বঞ্চিত’দের নিয়ে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করবে বিজেপি৷ যা নিয়ে দলীয় স্তরে প্রস্তুতিও তুঙ্গে৷ সমাবেশের প্রচারে এবার সোশ্যাল মিডিয়াতেও কোমর বেধে নামলেন বিজেপির নেতাকর্মীরা৷

আরও পড়ুনঃ ইমরানের বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন, আদালতে বুশরার প্রাক্তন স্বামী!

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতাকর্মী, সমর্থকেরা সকলেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন ইতিমধ্যেই৷ সেখানে লিখেছেন, সমাবেশের ‘বিশেষ’ স্লোগান৷ পাশাপাশি, তুলে ধরা হয়েছে ‘কলকাতা চলো’র পোস্টারও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে এদিন একটি ভিডিও বার্তাও দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়৷ সেই বার্তায় সমাজের সমস্ত শ্রেণির ‘বঞ্চিত’ মানুষকে সমাবেশে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
শুধু শ্লোগান কিংবা পোস্টারই নয়, বিজেপির এই বিশেষ সমাবেশের জন্য বঙ্গ বিজেপির তরফে শনিবার প্রকাশ করা হয়েছে একটি বিশেষ থিম সং৷ আদালতের অনুমতি পাওয়ার পরেই ধর্মতলায় সমাবেশের জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। আগামী ২৯ নভেম্বর বিজেপির সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূল বক্তা। আর তাই শাহী সমাবেশের লক্ষ্য নিয়েই ধর্মতলা সমাবেশের দিকে এগোচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *