games Special News Special Reports

বিশ্বকাপের উদ্বোধনে জমকালো অনুষ্ঠানের আয়োজন ফিফার

0
(0)

খবর লাইভ : বেজে গিয়েছে বিশ্বকাপের দামামা। রবিবার থেকে শুরু হচ্ছে কাতার ২০২২ বিশ্বকাপ। তারই প্রস্তুতিতে সব দেশ। একমাস ব‍্যপী এই ফুটবল মহারণের জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। রবিবার উদ্বোধনী ম‍্যাচে আয়োজক দেশ কাতারের মুখোমুখি ইকুয়েডর। তার আগে জমকালো অনুষ্ঠানের আয়োজন ফিফার। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফুটবল প্রেমীরা সাক্ষী থাকবে এক ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠানের। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আলোর ঝলকানি এবং তারকা শিল্পীদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। যদিও ফিফার তরফ থেকে এখনও জানা যায়নি কারা কারা পারফরম্যান্স করছেন উদ্বোধনী অনুষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠান হবে দোহার আল বায়েত স্টেডিয়ামে। ৬০ হাজার দর্শক এই অনুষ্ঠান দেখতে পারবেন। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব দোহায়। জানা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জাংকুকের থাকার কথা রয়েছে। এছাড়া ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের বলিউডি তারকা নোরা ফতেহির থাকার কথা। এদিকে ব্রিটেনের গায়িকা ডুয়া লিপা এবং কলম্বিয়ার গায়িকা শাকিরা অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গিয়েছে। এছাড়া  ইকুয়েডরের প্রেসিডেন্টও থাকতে পারবেন না বলে জানা গিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *