খবর লাইভ : প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে অনাস্থা জানিয়ে ২০১৫ সালে নতুন দল গড়েছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-র বিদ্রোহী নেতারা। চলতি বছর সে দেশের নির্বাচন কমিশনের স্বীকৃতিও পেয়ে গিয়েছে প্রাক্তন মুক্তিযোদ্ধা সমশের মবিন চৌধুরী এবং খালেদার প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের নেতৃত্বাধীন ওই দল। এ বার প্রথম স্বীকৃত রাজনৈতিক দল হিসাবে ভোটে লড়তে চলেছে তারা।
আরও পড়ুনঃ কুণালের মন্তব্যকে পাত্তা না দিয়ে ফিরহাদ বললেন, আমি অথরিটি নই
চলতি সপ্তাহ থেকে ভোটে মনোনয়ন পাওয়ার জন্য ইচ্ছুকদের আবেদন গ্রহণ শুরু করছে তৃণমূল বিএনপি। ইতিমধ্যেই আওয়ামী লিগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রাক্তন সাংসদ নতুন দলে যোগ দিয়েছেন। সেই দলে রয়েছেন, হাসিনার ঘনিষ্ঠ প্রয়াত বিএনপি নেতা আবদুস সাত্তার ভুইয়াঁর পুত্র মাইনুল হাসান এবং একসময়ের জাতীয় পার্টির প্রথম সারির নেতা জিয়াউল হক মৃধা।
কট্টরপন্থী দল ইসলামি ঐক্যজোটের প্রথম সারির নেতা মাওলানা আবুল হাসানাত আমিনীও যোগ দিয়েছেন তৃণমূল বিএনপিতে। ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ নামে একটি অনথিভুক্ত রাজনৈতিক সংগঠনও তৃণমূল বিএনপিতে মিশে যাওয়ার কথা ঘোষণা করেছে শুক্রবার।
এই নতুন তৃণমূল বিএনপি রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে খালেদা জিয়ার।




