games Special News Special Reports

বিশ্বকাপের ট্রফির উপর পা তুলে ছবি মার্শের,সমালোচনা তুঙ্গে

0
(0)

খবর লাইভ : বিশ্বকাপ জিতেই ট্রফিটির পা রাখলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ। শুধু রাখলেনই না, তুললেন ছবিও। শুনে অবাক লাগছে? না একদমই ঠিক শুনছেন। যেই ট্রফিটি প্রত‍্যেকটি খেলোয়াড়ের স্বপ্ন, সেই টফ্রিটিই রবিবার জয়ের পর তার উপর দিব্যি দু’পা তুলে ছবি তুললেন তিনি। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প‍্যাট কামিন্স। আর ছবি পোস্ট হতেই ভাইরাল। শুরু হয়েছে সমালোচনা। প্রশ্ন উঠছে কেন এমন করলেন তিনি?

রবিবার বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এরপর সেলিব্রেশনে মাতে অজি ক্রিকেটাররা। সেলিব্রেশন চলে ড্রেসিংরুমেও। সেই মুহূর্ত ক‍্যামেরাবন্দি করেছেন দলের অধিনায়ক। আর সেখানেই দেখা যাচ্ছে মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। আর ছবি পোস্ট হতেই শুরু হয়েছে সমালোচনা।

গতকাল বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করে ২৪০ রান করে টিম ইন্ডিয়া। ব‍্যর্থ ছিল ভারতের ব‍্যাটিং লাইন। জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *