Special News Special Reports State

বিজেপির মেগা সভায় পুলিশকে অনুমতির নির্দেশ বিচারপতি মান্থার

0
(0)

খবর লাইভ : ধর্মতলায় বিজেপির সভায় অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা।কিন্তু সেই সভা আদৌ কি হবে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কারণ, পুলিশের কাছ থেকে সভার অনুমতি পাওয়া যায়নি।এরপরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা সোমবার বলেছেন, সকলের প্রতি সমান মনোভাব দেখানোর চেষ্টা করুক পুলিশ।

২৯ নভেম্বর বিজেপির সভার অনুমতি দেওয়ার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিল আদালত। সোমবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে এই মামলাটি উঠেছিল। সেখানেই পুলিশকে এই নির্দেশ দেন বিচারপতি। বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য়, ‘এটি একটি স্বাধীন দেশ। এভাবে বাধা দেওয়া যায় না।’
আগামী ডিসেম্বরে কলকাতার ব্রিগেডে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার আগে ২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে আরও একটি সভার পরিকল্পনা রয়েছে বিজেপির। সেই সমাবেশেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে আনতে চান বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা।

আরও পড়ুনঃ পিএইচডি-তে ভর্তি থেকে নিয়োগের তালিকা স্থগিত! ফের কাঠগড়ায় যাদবপুরের অস্থায়ী উপাচার্য

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভা প্রথমে ২৮ নভেম্বর করতে চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু ১৫ দিনের আগে না আবেদন করার যুক্তিতে পুলিশ আপত্তি তোলে। পরে ২৯ নভেম্বর সভা করতে চেয়ে নতুন করে আবেদন করা হয়। সেই আবেদনও বাতিল করে পুলিশ।
এদিন বিচারপতি রাজশেখর মান্থা বলেন, এটা তো স্বাধীন রাষ্ট্র। এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে।সবদিক বিবেচনা করে অনুমতি দিক পুলিশ।
আগামী বৃহস্পতিবার বেলা তিনটেয় রেগুলার বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *