games Special News Special Reports

রোহিতের সামনে বেনজির রেকর্ড পকেটে ভরার সুযোগ

0
(0)

খবর লাইভ : ভারতীয় দল এবারের বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে৷ এদিকে অধিনায়র রোহিত শর্মাও এখনও পর্যন্ত দুরন্ত ছন্দে রয়েছেন ব্যাট হাতে৷ ২০২৩ বিশ্বকাপে এখনও পর্যন্ত অধিনায়ক হিসাবে সেরার সেরা দিয়েছেন৷ বিশ্বকাপে তাঁর ঝুলিতে রয়েছে ১টি শতরান ও ৩টিএমন পরিস্থিতিতে রোহিত এই বড় মাইলফলক অর্জন করতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা। টিম ইন্ডিয়া এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি এবং টানা ১০ ম্যাচে তারা অপরাজিত৷  অন্যদিকে অস্ট্রেলিয়া দল প্রথম ২ ম্যাচ হারার পর পুরো পারফরম্যান্সে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ৮ ম্যাচ জিতে ফাইনাল খেলছে৷

আরও পড়ুনঃ মিধিলির ‘ভয়’-কে পরোয়া নয়! চেনা ছন্দে ফিরল দিঘা

টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। বিশ্বকাপ ফাইনালে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় ইনিংস খেলার রেকর্ড এমএস ধোনির নামে। ২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৯১ রান করেছিলেন মাহি। ৫ নম্বরে ব্যাট করতে নেমে ছক্কা মেরে দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। ধোনি ৭৯ বল খেলেছিলেন। মারেন ৮টি চার ও ২টি ছক্কা।

২৪ রান করেছিলেন সৌরভ
অধিনায়ক হিসেবে, সৌরভ গঙ্গোপাধ্যায় ২০০৩ সালে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪  রান করেছিলেন। এই ম্যাচে টিম ইন্ডিয়া ১২৫ রানে বিশ্রীভাবে হেরেছিল। সৌরভ ব্রেট লি-র শিকার ছিলেন। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৩৫৯ রান করেছিল। জবাবে ভারতীয় দল মাত্র ২৩৪ রানেই গুটিয়ে যায়৷

১৯৮৩ সালের ফাইনালে, ফাস্ট বোলার এবং অধিনায়ক কপিল দেব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ রান করেছিলেন। এছাড়াও তিনি ১১ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন৷

রোহিত শর্মা এবারের ওয়ার্ল্ডকাপে প্রথম ১০ ওভারে দুর্দান্ত ব্যাটিং করছেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনি ১২৪ স্ট্রাইক রেট এবং ৫৫ গড়ে ৫৫০ রান করেছেন।  তাঁর সেরা ইনিংস ১৩১ রানের। এখনও পর্যন্ত মেরেছেন ৬২টি ৪ ও ২৮টি ৬।

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতীয় দলের জার্সিতে সর্বোচ্চ ৭১১ রান করেছেন বিরাট কোহলি। করেছেন ৩টি শতরান ও ৫টি অর্ধ শতরান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *