খবর লাইভ : প্রতিবছর নারী দিবসের মূহুর্তে বিশ্বের প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এবছর ভারত থেকে সেই তালিকায় জায়গা করে নিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এর আগে এ তালিকায় নাম এসেছিলো প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের। এবার তাদেরকে টপকে গেলেন আলিয়া।
আলিয়ার পাশাপাশি এই তালিকায় রয়েছেন মিলি অ্যালকুক, এমিলি ক্য়ারির মতো হলিউড তারকারা। সম্প্রতি আলিয়া ব্যস্ত আছেন নতুন ছবির কাজে। মেয়ে রাহাকে নিয়ে ওই ছবির শুটিংয়ে কাশ্মীরে রয়েছেন তিনি। ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ নামের ছবিটির একটি গানের শুটিং হচ্ছে সেখানে। মেয়ে ছাড়াও আলিয়ার সঙ্গে আছেন তার মা ও বোন। ছবিটির পরিচালক করণ জোহর।
এছাড়া গত বছরের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয়লীলা বানসালি নির্মিত সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এটিই আলিয়া ভাট অভিনীত ওই বছরের আলোচিত সিনেমা। যা প্রিমিয়ারের পর থেকে প্রশংসা কুড়াতে থাকেন আলিয়ার চরিত্র। পাশাপাশি বক্স অফিসেও সাড়া ফেলে এটি। তার অভিনীত ‘ট্রিপল আর’ সিনেমাও গত বছর মুক্তি পায়। এ সিনেমার সাফ্যল্যের খবর কারও অজানা নয়। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ সিনেমাও একই বছরে মুক্তি পেয়েছে। এতে প্রথমবার স্বামীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন এই অভিনেত্রী।




