Special News Special Reports State

শুভেন্দুর দাদার বিরুদ্ধে মামলায় পুলিশকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

0
(0)

খবর লাইভ : কয়েক সপ্তাহ আগে শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীকে পুলিশ নোটিশ পাঠিয়েছিল। বুধবার তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।এদিন পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর পর্যবেক্ষণ, এ ক্ষেত্রে পুলিশ দলদাসের মতো কাজ করছে।

আসলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর শান্তিকুঞ্জের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ে। বিজেপির অভিযোগ, তার পর থেকেই অধিকারীদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা করা হয়। তেমনই একটি অভিযোগ, এই ‘গ্রিন সিটি মিশন’ প্রকল্পের দুর্নীতি সংক্রান্ত তদন্ত। অভিযোগ উঠেছিল ‘গ্রিন সিটি’ প্রকল্পের আওতায় বিভিন্ন হাই মাস্ট বাতিস্তম্ভ, বাতিস্তম্ভের সৌন্দর্যায়ন এবং প্রকল্পের আওতায় অন্যান্য সৌন্দর্যায়নের কাজে আর্থিক দুর্নীতি হয়েছে।
ওই ঘটনায় সরাসরি নবান্নের নির্দেশে জেলা প্রশাসনের তদারকিতে জেলাশাসকের নির্দেশে কমিটি গঠনও করা হয়। সেই কমিটিতে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার, কাঁথির মহকুমাশাসক, মহকুমা পুলিশ আধিকারিক, কাঁথি থানার আইসি-সহ প্রশাসনিক কর্তা এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান। ইতিমধ্যে তদন্তের বেশির ভাগ নথি সংরক্ষণ করা হয়েছে।মামলার তদন্তের জন্য কাঁথির সাংসদ শিশির অধিকারীর বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীকে ১৬০-এর নোটিশ পাঠান কাঁথি থানার তদন্তকারী অফিসারেরা। অন্য দিকে, বিজেপি অভিযোগ করে ২০১৭-১৮ সালের একটি অভিযোগ নিয়ে হঠাৎই পুলিশ অতিসক্রিয় হয়ে উঠেছে।
বুধবার সরকারের তরফে আদালতে বলা হয়, তদন্তে সহযোগিতা করুন কৃষ্ণেন্দু। তিনি তদন্তকারীদের মুখোমুখি হন। যা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘‘উনি হেলিকপ্টারে হাজিরা দেবেন না কি হুইলচেয়ারে যাবেন, সেটা পরের কথা। আগে পুলিশ কী করেছে, আমি সেটা দেখব।’’
শুধু তাই নয়, এসডিপিও এগরাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিজের পকেট থেকে এই জরিমানা দিতে হবে। তাঁর পোশাকে থাকা অশোক স্তম্ভের সম্মান রক্ষা করেননি এসডিপিও। তিনি কারও দাসের মতো কাজ করেছেন। মন্তব্য বিচারপতির। মেছেদা-দিঘা বাইপাসে এলইডি লাইট লাগানো নিয়ে আর্থিক তছরুপের অভিযোগে ২০২২ সালে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *