Special News Special Reports State

পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ায় ডেঙ্গু মোকাবিলায় সমস্যা হচ্ছে, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

0
(0)

খবর লাইভ : বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুর কারণে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। দফায় দফায় পর্যালোচনা চালাচ্ছে নবান্ন।ডেঙ্গি নিয়ে বিজেপির প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ার কারণেই সমস্যা হচ্ছে। পঞ্চায়েত কাজ করতে পারছে না।’’ এই প্রসঙ্গেই দ্রুত পঞ্চায়েত বোর্ড গঠনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিধাননগরের মেট্রোর কাজের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। তাই সেখানে জল জমে ডেঙ্গু বেশি হচ্ছে।’’ পুরসভাগুলিকেও মশাবাহিত এই রোগ প্রতিরোধে দায়িত্ব নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।যদিও বিজেপি এই ইস্যুতে বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধিবেশন কক্ষে প্রবেশ করে নতুন করে ডেঙ্গু প্রসঙ্গ তোলেন। সেই সময়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর উদ্দেশে বলেন, ‘‘আপনি যখন অধিবেশনে ছিলেন না তখন মুখ্যমন্ত্রী জবাব দিয়েছেন।’’ এরপরেই অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি পরিষদীয় দল।

আরও পড়ুনঃ পরিষ্কার আকাশে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা! উত্তরে রোদ, দক্ষিণে বৃষ্টি
মুখ্যমন্ত্রী সোমবার জানিয়েছেন, গত ২৬ জুলাই রাজ্যে চার হাজার ৪০১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। জেলাগত ভাবে নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন মমতা।
মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় বলেন, “আসুন আমরা যেমন কোভিড-এর বিরুদ্ধে লড়াই করেছি, তেমন সকলে মিলে ডেঙ্গুর বিরুদ্ধেও লড়াই করি। বিধাননগর এলাকায় মেট্রোর কাজ চলছে বলে ডেঙ্গু বেশি হচ্ছে। নিশ্চিত না হলেও এখনও অবধি ৮ জনের মৃত্যুর খবর এসেছে। আক্রান্ত প্রায় ৪ হাজার ৪০১জন। কোনও হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড না নিতে চাইলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।”বিরোধী দলের বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, “আমরা নিউরোতে সিট বাড়াতে এমসিআইকে চিঠি লিখে অনুরোধ করেছি। আপনারাও আবেদন করুন।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *